Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Locket Chatterjee

‘হুগলিতে আমিই প্রার্থী হব’, পোস্টার কাণ্ডে মুখ খুললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়

তৃণমূলকে কাঠগড়ায় তুললেন সাংসদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১৫:৫৬

options
link
‘হুগলিতে আমিই প্রার্থী হব’, পোস্টার কাণ্ডে মুখ খুললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় zoom

সুমন করাতি, হুগলি: লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে তোলপাড় হুগলি (Hooghly)। দলেরই কর্মীদের একাংশের দাবি, হুগলিতে প্রার্থী করা যাবে না লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)। কিন্তু হুগলির সাংসদ সাফ জানালেন, তিনিই প্রার্থী হবেন। তাঁর দাবি দলের কেউ নন, তাঁর বিরুদ্ধে পোস্টার দিয়েছে তৃণমূলই।

গত লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পাঁচজন মহিলা প্রার্থী লড়েছিলেন। তার মধ্যে জিতেছিলেন হুগলিতে লকেট চট্টোপাধ্যায় আর রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী। মন্ত্রীও হয়েছিলেন দেবশ্রী। কিন্তু পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। হুগলির সাংসদের বিরুদ্ধেও এলাকায় তৈরি হয়েছে অসন্তোষ। বুধবার সকালে দেখা যায়, বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা, “কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত, পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।” নিচে লেখা, “দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।” এই পোস্টারেই অস্বস্তি বাড়ে বিজেপির।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দিল্লির জল বোর্ডের দুর্নীতির টাকা যেত আপের নির্বাচনী তহবিলে, চাঞ্চল্যকর দাবি ইডির]

এই পোস্টার প্রসঙ্গে প্রশ্ন করা হলে এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, “চুঁচুড়ার বিধায়ককে নিয়ে কোনও মন্তব্য আমি করব না। যে ষাটোর্ধ্ব বৃদ্ধকে রাস্তায় মারধর করে তাঁকে নিয়ে বলতে আমার দ্বিধা হয়।” লকেটের দাবি, এই পোস্টারের নেপথ্যে তৃণমূল। দুর্নীতিতে যুক্তরা ভয় পেয়েছে তাই এসব করছে বলে জানান তিনি। পাশাপাশি স্পষ্টভাবে জানান, তিনিই হুগলি থেকে লড়বেন। যদিও এ বিষয়ে দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: অজিত পওয়ারের শিবিরই আসল NCP, ঘোষণা নির্বাচন কমিশনের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.