Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bharat Mart

বিশ্ববাজারে ভারতের পদধ্বনি, আমিরশাহীতে ভারত মার্টের উদ্বোধন মোদির

আরব আমিরশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উদ্বোধন করলেন ভারত মার্ট প্রকল্পের। ২০২৫ সালের মধ্যেই চালু হয়ে যাবে এটি। তার আগে অগ্রিম এর শুভ সূচনা হল প্রধানমন্ত্রীর হাতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৭:০৭

options
link
বিশ্ববাজারে ভারতের পদধ্বনি, আমিরশাহীতে ভারত মার্টের উদ্বোধন মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহ্বান করেছেন, ”ভারত-ইউএই মৈত্রী দীর্ঘজীবী হোক।” আর বুধবারই তিনি উদ্বোধন করলেন ভারত মার্ট প্রকল্পের। ২০২৫ সালের মধ্যেই চালু হয়ে যাবে এটি। তার আগে অগ্রিম এর শুভ সূচনা হল প্রধানমন্ত্রীর হাতে।

কী এই ভারত মার্ট? মনে করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরবারে জোরালো হল ভারতের প্রতিধ্বনি। কেবল আমদানি-নির্ভরতা নয়, রপ্তানিকারী দেশ হিসেবেও বিশ্ব মানচিত্রে নিজের ছাপ রাখতে শুরু করছে মোদির ‘আত্মনির্ভর’ ভারত। প্রশস্ত হল বিদেশি মুদ্রার উপার্জন বৃদ্ধির উপায়ও। এর আগে চিন শুরু করেছিল ড্রাগন মার্ট। উদ্দেশ্য, নিজেদের সামগ্রীগুলির প্রচার ও প্রসার। এবার সেই দিকটিকে অনুসরণ করে শুরু হবে ভারত মার্ট। ১ লক্ষ বর্গমিটার অঞ্চল জুড়ে গড়ে উঠেছে এই ভারত মার্ট। যা আমিরশাহীতে ভারতীয় ব্যবসায়ীদের এক বিরাট ঘাঁটি হয়ে উঠবে। আফ্রিকা, ইউরোপ ও আমেপিকার মতো দেশের সঙ্গে বাণিজ্যের পথ খুলবে নতুন করে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিরতির পর ফের শুরু কৃষক বিক্ষোভ, ‘আলোচনাতেই হবে সমাধান’, দাবি অনুরাগ ঠাকুরের]

মঙ্গলবার আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠান ‘আহলান মোদি’র মঞ্চে প্রায় হাজার পঞ্চাশেক দর্শকের সামনে এদিন ভাষণ দেন মোদি (PM Modi)। মোদিকে বলতে শোনা যায়, ”আপনারা আজ আবু ধাবিতে (Abu Dhabi) ইতিহাস সৃষ্টি করলেন। ইউএই’র সমস্ত কোনা থেকে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে সকলে এসেছেন। কিন্তু সকলের হৃদয় একসুতোয় গাঁথা। এই ঐতিহাসিক স্টেডিয়ামে প্রতিটি হৃদস্পন্দন বলছে, ভারত-ইউএই মৈত্রী দীর্ঘজীবী হোক।” সেই মৈত্রীর দিকটিকেও তুলে ধরবে ভারত মার্ট (Bharat Mart)।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় শহরে অভিযান ইডির, সল্টলেক-সহ একাধিক জায়গায় তল্লাশি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.