Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
North 24 Parganas

জল খাওয়ার নামে দীর্ঘদিন ধরে নাবালিকাকে হেনস্তা, রাস্তায় ‘শ্লীলতাহানি’, প্রতিবাদ করে আক্রান্ত নিগৃহীতার বাবা!

পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১৭:৪৫

options
link
জল খাওয়ার নামে দীর্ঘদিন ধরে নাবালিকাকে হেনস্তা, রাস্তায় ‘শ্লীলতাহানি’, প্রতিবাদ করে আক্রান্ত নিগৃহীতার বাবা! zoom
প্রতীকী ছবি

অর্ণব দাস, বারাসত: প্রকাশ্য রাস্তায় নাবালিকার শ্লীলতাহানি। প্রতিবাদ করায় নিগৃহীতার বাবাকে বেধড়ক মার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য রহড়ার বিবেকানন্দ পল্লিতে। ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার রহড়া থানা এলাকার বিবেকানন্দ পল্লি এলাকার বাসিন্দা ওই নাবালিকা। নবম শ্রেণির ছাত্রী সে। বাবা কাজে বেরনোর পর বাড়িতে একাই থাকত ওই নাবালিকা। সেই সুযোগকে কাজে লাগিয়ে জল খাওয়ার নাম করে প্রায়ই দুই যুবক নাবালিকার বাড়িতে ঢোকার চেষ্টা করত বলে অভিযোগ। একদিন নাকি মদ্যপ অবস্থায় জল চাইতে আসে অভিযুক্তরা। দিতে রাজি হওয়ায় নাবালিকার শ্লীলতাহানি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে বাড়ি থেকে বের হলে তাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হতো। হাত ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ। এক পর্যায়ে বাধ্য হয়ে বাবাকে বিষয়টি জানায় ওই ছাত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]

এর পর ওই যুবকদের ডেকে কথা বলেন নাবালিকার বাবা। কিছুদিন চুপচাপ ছিল যুবকেরা। পরবর্তীতে আবার নাবালিকাকে উত্যক্ত করতে শুরু করে নাবালিকাকে। জানা গিয়েছে, রবিবার বাড়ি ফেরার পথে অভিযুক্তরা নাবালিকার হাত ধরে টানতে শুরু করে। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে নাবালিকার বাবাকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগ দায়ের হয়েছে রহড়া থানায়। প্রবল আতঙ্কে নাবালিকা।

[আরও পড়ুন: নাভালনির শোকসভা পালন বেআইনি! শতাধিক অনুগামীকে জেলে পাঠাল রাশিয়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.