Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Andhra Pradesh

কন্ডোমে দলীয় প্রতীক, বাড়ি বাড়ি বিলি রাজনৈতিক দলগুলির, ভোটপ্রচারে নয়া হাতিয়ার অন্ধ্রে

ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস এবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম নেমেছে নয়া প্রচারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৪, ১৬:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৪, ১৬:০৪

options
link
কন্ডোমে দলীয় প্রতীক, বাড়ি বাড়ি বিলি রাজনৈতিক দলগুলির, ভোটপ্রচারে নয়া হাতিয়ার অন্ধ্রে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে কন্ডোমের (Condom) ভূমিকা থাকতে পারে? অধিকাংশই বলবেন, বিষয়টা অদ্ভূত। তবে দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) সম্প্রতি সেই ঘটনায় দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেখানে রাজনৈতিক দলগুলির প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে কন্ডোম। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSR Congress Party) এবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টির (TDP) প্রতীক যুক্ত কন্ডোমের প্যাকেটগুলি দলীয় ক্যাডাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।) কিন্তু প্রশ্ন হল, কন্ডোমই কেন?

ভাইরাল ভিডিওতে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSR Congress Party) এবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টির (TDP) ক্যাডারদের দলীয় প্রতীক যুক্ত কন্ডোমের প্যাকেটগুলি বিলি করতে দেখা গিয়েছে তো বটেই, এইসঙ্গে কীভাবে সরকারি সুবিধাভোগীর সংখ্যা কমানো যায় তা নিয়েও কথা বলতে শোনা গিয়েছে তাঁদের। এই কারণেই কি কন্ডোম? শাসক ও বিরোধী দুই দল একই কাজ করলেও কন্ডোম বিলি করা নিয়ে একে অপরের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছে তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]

ওয়াইএসআর কংগ্রেস পার্টি এক্স হ্যান্ডেলে টিডিপিকে তোপ দেগে লিখেছে, আর কত নিচে নামবে রাজ্যের প্রধান বিরোধী দল। কন্ডোম-প্রচার নিয়ে পালটা শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে প্রধান বিরোধী দল।

 

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর নজরে দিল্লি, আসনরফা নিয়ে লুকোচুরি আপ-কংগ্রেসের, মিটবে সমস্যা?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.