Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Corona Virus

এবার করোনার বলি খাস কলকাতার যুবক, বাড়ছে আতঙ্ক

বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১৭:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১৭:৫৮

options
link
এবার করোনার বলি খাস কলকাতার যুবক, বাড়ছে আতঙ্ক zoom

ক্ষীরোদ ভট্টাচার্য: এবার করোনার (Corona Virus) বলি খাস কলকাতার এক যুবক। বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক। এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা গিয়েছে, ওই যুবকের নাম আশিস হালদার। বয়স ২৪ বছর খাস কলকাতার বাসিন্দা ওই যুবক। বিগত কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে দেখা দেয় শ্বাসকষ্টের সমস্যা। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এর পর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। পরবর্তীতে ওই যুবককে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। রবিবার রাত ১০ টা বেজে ২০ মিনিটে মৃত্যু হয় যুবকের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গরীবরা কেমন আছো?’, হানি সিংয়ের দেওয়া খাঁটি সোনার কেক কেটে কটাক্ষের মুখে উর্বশী]

পরিবার সূত্রে খবর, যুবকের দেহ নিয়ে টানাপোড়েন তৈরি হয়। পরিবার দেহ চাইলে হাসপাতাল দেওয়া যাবে না বলে জানায়। তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। শেষমেশ ১৬ ঘণ্টা পর সোমবার দুপুরে কলকাতা পুরসভার গাড়িতে দেহ পাঠানো হয় ধাপায়। করোনায় মৃত্যু স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: ফের প্রেম ভাঙল সলমনের! দুবাইয়ে ইউলিয়াকে এভাবে এড়ালেন? ভাইরাল ভিডিও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.