Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Weather Update

পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা, সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে বাংলা

কী জানাল হাওয়া অফিস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৪, ১৩:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৪, ১৩:১৫

options
link
পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা, সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে বাংলা zoom
ফাইল ছবি।

নিরুফা খাতুন: বসন্তের মাঝেও হালকা শীতের আমেজ রাজ্যজুড়ে। দিন ও রাতের তাপমাত্রায় বেশ কিছুটা ফারাক থাকছে। তবে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাল্লা দিয়ে দিন ও রাতের তাপমাত্রাও বাড়বে বলে খবর। সপ্তাহের শেষের দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যা ক্রমশ এগিয়ে যাবে উত্তর-পূর্ব ভারতের দিকে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই দুইয়ের সংঘাতেই বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তন বাংলায়। রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় খারাপ আবহাওয়া থাকতে পারে বলে খবর। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টা ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যার জন্ম হয়নি তারও জব কার্ড! ১০০ দিনের কাজে ‘তোলাবাজ’ তৃণমূলকে তোপ মোদির]

দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভবনাও রয়েছে। আগামিকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বৃষ্টির বেশি সম্ভাবনা মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। রবিবার শহর কলকাতায় মেঘলা থাকবে আকাশ। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে ওই অঞ্চলগুলোয়।

উত্তরবঙ্গে আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইবে। বৃষ্টির বেশি সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সিকিমে চলা তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার লিক করে দাউদাউ আগুন! গুরুতর জখম শাহজাহান-সহ ৪]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.