সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রেমে পড়া বারণ কারণে অকারণ’, এই গান অনেকেই গেয়ে ওঠেন। কিন্তু ১৯-২০ বছরের জীবনে কি মানা যায়? ফাগুনের আগুন তো মনে লেগেই যায়। টলিপাড়ায় জোর জল্পনা, প্রেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ছেলে তৃষাণজিৎ।

গত জানুয়ারিতেই জীবনের নতুন বছরে পা রেখেছে তৃষাণজিৎ (Trishanjit Chatterjee)। শোনা যাচ্ছে, বসন্তের রং লেগেছে তাঁর মনে। এক তরুণীর সঙ্গে তৃষাণজিতের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। রটনা, তিনিই প্রসেনজিৎপুত্রের কাছের মানুষ। কী তাঁর পরিচয়? নেটদুনিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর নাম লিতিকা প্রসাদ। তৃষাণজিতের সঙ্গেই পড়াশোনা করেন। আর সেই সূত্রেই পরিচয়।

[আরও পড়ুন: বিয়ের পর রিসেপশন, বিশেষ উপহারের পরিকল্পনা কাঞ্চন-শ্রীময়ীর!]
৬ জানুয়ারি তৃষাণজিতের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। ক্যাপশনে লিখেছিলেন, “শুভ জন্মদিন মিশুক (তৃষাণজিতের ডাকনাম)। জীবনে যা করবে তাতেই যেন সাফল্য পাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ হয়ে থেকো। আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় রয়েছে সাথে।”
View this post on Instagram
বাবার মতোই হ্যান্ডসাম তৃষাণজিৎ। প্রথমে অভিনয়ে আসার ইচ্ছে নাকি তাঁর ছিল না। ফুটবলই ছিল ধ্যান আর জ্ঞান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ইচ্ছেও পালটায়। বিদেশে পড়াকালীন নাটকেও অভিনয় করেছেন। তাহলে কি অভিনয়ে আসতে চলেছেন? এ প্রশ্নের উত্তর ভবিষ্যৎই দেবে।
[আরও পড়ুন: ‘মাল্টিভার্স’ নিয়ে কামব্যাক আমিরের! ‘তারে জমিন পর’-এর দর্শিল ফাঁস করলেন ছবি]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন