Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Shahjahan Sheikh

ডেডলাইনের প্রায় ১ ঘণ্টা পার, শাহজাহানকে হাতে পায়নি CBI, ফের হাই কোর্টে ED

শেখ শাহজাহান কার? কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও জারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বনাম রাজ্যের লড়াই। কলকাতা হাই কোর্টের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে হস্তান্তর করেনি সিআইডি। সাসপেন্ডেড তৃণমূল নেতাকে এখনও হাতে পায়নি সিবিআই। তাই ফের আদালতের দ্বারস্থ ইডির আইনজীবীরা। বিচারপতিরা না থাকায় ফের এজলাস বসাতে অনুরোধ আইনজীবীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৪, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৪, ১৭:২৭

options
link
ডেডলাইনের প্রায় ১ ঘণ্টা পার, শাহজাহানকে হাতে পায়নি CBI, ফের হাই কোর্টে ED zoom
সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান

গোবিন্দ রায়: শেখ শাহজাহান কার? কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও জারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বনাম রাজ্যের লড়াই। কলকাতা হাই কোর্টের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে হস্তান্তর করেনি সিআইডি। সাসপেন্ডেড তৃণমূল নেতাকে এখনও হাতে পায়নি সিবিআই। তাই ফের আদালতের দ্বারস্থ ইডির আইনজীবীরা। বিচারপতিরা না থাকায় ফের এজলাস বসাতে অনুরোধ আইনজীবীদের।

সন্দেশখালি কাণ্ডে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি মামলার তদন্তভারই সিবিআইকে হস্তান্তর করা হয়। নির্দেশ ছিল, মঙ্গলবার বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। সেই মতো বিকেলে ভবানী ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করলেও শাহজাহানকে হেফাজতে পাননি তাঁরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে বাধা নেই সিবিআইয়ের!]

রাজ্যের হাতিয়ার ছিল সুপ্রিম কোর্টে করা রাজ্যের আবেদন। কিন্তু বুধবার সেই বাধাও কেটে যায়। বুধবার সকালে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। ফলে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে বাধা নেই সিবিআইয়ের। এদিকে, রাজ্যের বিরুদ্ধে ফের হাই কোর্টে যায় ইডি। অভিযোগ তোলে অসহযোগিতার। সেই প্রেক্ষিতে বুধবার দুপুরে বিচারপতি হরিশ ট্যান্ডন জানিয়ে দেন পুরনো রায়ই বহাল রইল।

বিকেল সোয়া চারটের মধ্যে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে বলেই জানায় হাই কোর্ট। সেই রায় অনুযায়ী নির্দিষ্ট সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে নির্দিষ্ট সময়ের পর প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও শেখ শাহজাহানকে হেফাজতে পায়নি সিবিআই। তাতে ক্ষুব্ধ ইডি। ফের হাই কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিচারপতিদের ফের এজলাসে বসার অনুরোধ ইডির আইনজীবীদের।

[আরও পড়ুন: বাড়ল অঙ্গনওয়াড়ি-আশা কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.