সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ক্যাম্পে যোগ দিতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। সূত্রের খবর, ১৭ মার্চের আগে আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দেবেন বিরাট। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বার্ষিক প্রোমোশনাল ইভেন্ট রয়েছে ১৯ মার্চ।
২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার পরে আর খেলতে দেখা যায়নি বিরাট কোহলিকে। আইপিএলে সরাসরি নামবেন তিনি।
[আরও পড়ুন: ধোনির পরে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে কে, সিইও বিশ্বনাথ দিলেন আপডেট]
উল্লেখ্য, আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি মঙ্গলবার বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
এর মধ্যেই খবর প্রকাশিত হয়েছে, দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না কোহলি। সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হবে কোহলিকে।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মাই, সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। সেই সঙ্গে বলেছিলেন, টি-টোয়েন্টি খেলা নিয়ে বিরাটের সঙ্গে কথা বলবে টিম ম্যানেজেমেন্ট। তার পরে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে গোটা ইংল্যান্ড সিরিজ থেকেই ছুটি নেন বিরাট।
বোর্ড সূত্রে খবর, বিরাট ও রোহিত দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছেন। সেই জন্যই বছরের শুরুতে আফগানিস্তান সিরিজে খেলেছিলেন দুজনে। এর মধ্যেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, টি-টোয়েন্টি ক্রিকেটে দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না বিরাট। সেই কারণেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হবে কোহলিকে। অবশ্য কোহলি দলে থাকবেন কিনা তা বলবে সময়।
[আরও পড়ুন: আইপিএলের আগে বড় ধাক্কা রাজস্থান শিবিরে, ছিটকে গেলেন ১০ কোটির তারকা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন