Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
CAA Row

লোকসভা জিততে মরিয়া বিজেপির হাতিয়ার CAA! ক্ষিপ্ত কমল হাসান, থলপতি বিজয়

সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতায় দুই দক্ষিণী তারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৪, ০৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৪, ০৯:২৪

options
link
লোকসভা জিততে মরিয়া বিজেপির হাতিয়ার CAA! ক্ষিপ্ত কমল হাসান, থলপতি বিজয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Parliament Election) ঠিক আগে সারা দেশে কার্যকর সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ (CAA)। তা নিয়েই তুমুল শোরগোল। পক্ষ-বিপক্ষের তরজা অব্যাহত। এর তীব্র বিরোধিতা করলেন দক্ষিণী তারকা কমল হাসান ও থলপতি বিজয়।

এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমল হাসান (Kamal Haasan) বলেন, “লোকসভা ভোটে জেতার জন্য মরিয়া হয়ে বিজেপি সরকার এত তাড়াহুড়ো করে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এসেছে। এই বিজ্ঞপ্তি জারি করার সময়টাই তো প্রশ্ন তুলে দেয়, যেখানে সুপ্রিম কোর্ট এখনও এই আইনের সাংবিধানিক বৈধতা নির্ধারণ করছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আমজনতার মাঝে থেকেই জনসংযোগ, বিশ্বকাপজয়ী প্রার্থীর বা়ড়িতেই হবে ‘ওয়ার রুম’]

এদিকে সদ্য রাজনীতিতে পা রাখা থলপতি বিজয়ের বক্তব্য, “নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯-এর মতো আইন এমন পরিবেশে গ্রহণযোগ্য নয় যেখানে দেশের নাগরিকদের মধ্যে সামাজিক সম্প্রীতি রয়েছে। তামিলনাড়ু সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে এ রাজ্যে এই আইন প্রয়োগ করা হবে না।”

যদিও বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত CAA নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রধানমন্ত্রী মোদির ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, “প্রধানমন্ত্রী মোদি যা বলেন, তা করেনও।” CAA নিয়ে আবেগে তাড়িত হওয়ার আগে বিষয়টি নিয়ে জেনে নেওয়া প্রয়োজন বলেও মনে করেন অভিনেত্রী।

[আরও পড়ুন: বিজেপির ভোটবাক্সে ম্যাজিক দেখাতে পারবে CAA? কী বলছে মতুয়া গড়ের সমীকরণ?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.