Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

কঙ্গনা-বিতর্ক গড়াল আদালত পর্যন্ত, মানহানির মামলা আদিত্য-জারিনার

দুই বোনের নিঃশর্ত ক্ষমার দাবি পাঞ্চোলি দম্পতির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৯:২৩

options
link
কঙ্গনা-বিতর্ক গড়াল আদালত পর্যন্ত, মানহানির মামলা আদিত্য-জারিনার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জল আদালত পর্যন্ত গড়াল। কঙ্গনা রানাউত ও তাঁর বোন রঙ্গোলির বিরুদ্ধে মানহানির মামলা করলেন আদিত্য পাঞ্চোলি ও তাঁর স্ত্রী জারিনা ওয়াহাব। নিঃশর্ত ক্ষমার দাবি জানিয়েছেন তাঁরা।

একদিকে হৃতিক, অন্যদিকে আদিত্য। প্রাক্তনদের নিয়ে কঙ্গনার বর্তমানে বিতর্ক অব্যাহত। শুরুটা হয়েছিল নায়িকার এক বিস্ফোরক সাক্ষাৎকারের পর। প্রকাশ্যে আদিত্য ও হৃতিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন নায়িকা। জানিয়েছিলেন, কীভাবে তাঁর এক প্রাক্তন স্ত্রী সম্পর্কে মিথ্যে কথা বলে তাঁর সহানুভূতি আদায় করেছে, আর এক প্রাক্তন দিনের পর দিন তাঁকে নজরবন্দি করে রেখে অকথ্য অত্যাচার চালিয়ে গিয়েছে। অাদিত্যর হাত থেকে বাঁচতে জারিনার কাছে গিয়েছিলেন বলেও দাবি করেছিলেন কঙ্গনা। এরপরই নায়িকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন আদিত্য-জারিনা। কঙ্গনা ও তাঁর বোনকে আইনি নোটিসও পাঠানো হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সত্যান্বেষী ব্যোমকেশ এবার পা রাখছেন ওয়েব সিরিজে, সৌজন্যে Hoichoi]

জানা গিয়েছে, সেই আইনি নোটিসের উত্তর পাঠিয়েছিলেন কঙ্গনার আইনজীবী। কিন্তু উত্তরে সন্তুষ্ট নন পাঞ্চোলি ও তাঁর স্ত্রী। তাই দুই বোনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন তাঁরা। আর প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। জানা গিয়েছে, বিষয়টি খুব শিগগিরিই আদালতে উঠবে। এরপরই বিচারক ঠিক করবেন তিনি মামলাটি গ্রহণ করবেন কি না।

তবে এজলাসের আগেই সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা ও তাঁর দুই প্রেমিককে নিয়ে বিস্তর তরজা চলেছে। কিছুদিন আগেই হৃতিক এ বিষয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। অভিনেতা ফেসবুক পোস্টে জানান, কোনও নারীকে অপমান করা শিক্ষা নয়। তাই এতদিন চুপ করেছিলেন। কিন্তু এখন জল মাথার উপর দিয়ে চলে যাওয়ায় তিনি মন্তব্য করতে বাধ্য হলেন। এর জবাবে রঙ্গোলি সোশ্যাল মিডিয়াতেই দাবি করেন, কঙ্গনার নগ্ন ছবি ফাঁস করেছিলেন হৃতিক। তখন হৃতিকের সম্মানবোধ কোথায় ছিল বলে প্রশ্নও করেন তিনি। এর মধ্যেই ফের নায়িকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন আদিত্য। এবার কঙ্গনা-রঙ্গোলির পরবর্তী পদক্ষেপের অপেক্ষা।

[জানেন, কেন এবার নিজের জন্মদিন পালন করলেন না অমিতাভ বচ্চন?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.