Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Lok Sabha Election

নির্বাচনী আবহে নদিয়া থেকে গ্রেপ্তার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী

তাঁরা কীভাবে এ দেশে এলেন, তাঁদের উদ্দেশ্যই বা কী, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৪, ২৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৪, ২৩:৩৬

options
link
নির্বাচনী আবহে নদিয়া থেকে গ্রেপ্তার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী zoom
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের।

সঞ্জিত ঘোষ,নদিয়া: লোকসভা (Lok Sabha Election)  ভোটের ঘণ্টা বাজিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। দেশে জারি হয়েছে আর্দশ আচরণ বিধি (code of conduct)। পুলিশ-প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। অপরাধ ও অপরাধীদের আটকাতে রুখতে কঠোর হচ্ছে সব রাজ্যের পুলিশ। ভোট ঘোষণার পরের দিনই বড় সাফল্য পেল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে তারা।

নদিয়া (Nadia) জেলার অনেকটা জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border)। সীমান্ত এলাকার হাঁসখালির অঞ্চলের গাড়াপোতা এলাকা থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসার অভিযোগে একদল বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ (West Bengal police)। জানা গিয়েছে, সেই দলে রয়েছে তিনজন মহিলা ও ছয় জন পুরুষ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূল করি বলতে লজ্জা পাচ্ছেন কর্মীরা’, ভোটের আগে কেন বিস্ফোরক TMC বিধায়ক?]

গোপন সূত্রে খবর পেয়ে, গাড়াপোতা এলাকায় হানা দেয় পুলিশ। অভিযান চালাতেই বিশেষ সাফল্য হাঁসখালি থানা পুলিশের। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ। তাঁরা কীভাবে এ দেশে এলেন, তাঁদের উদ্দেশ্যই বা কী, সব কিছুই খতিয়ে দেখছে হাঁসখালি থানা। আজ সকালে আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বাবাকে গুলি করে খুনের ছক ছেলের! বহরমপুরে গুরুতর আহত ব্যক্তি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.