Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
New York

সঙ্গমে ‘না’, ডিভোর্সের কড়া আইনের প্রতিবাদে আমেরিকায় যৌন ধর্মঘটে ৮০০ ইহুদি মহিলা

সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয়েছে বিক্ষোভকারীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৪, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৪, ১৩:২৯

options
link
সঙ্গমে ‘না’, ডিভোর্সের কড়া আইনের প্রতিবাদে আমেরিকায় যৌন ধর্মঘটে ৮০০ ইহুদি মহিলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিভোর্স নিয়ে ইহুদিদের কড়া আইন। যার ফলে মহিলাদের ফলে স্বামীর থেকে বিচ্ছেদ পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। এমনই অভিযোগে নিউ ইয়র্কে অভিনব বিক্ষেভ দেখালেন আটশোর বেশি ইহুদি মহিলা (Jewish women)। তাঁরা শুরু করেছেন যৌন ধর্মঘট।

প্রতিবাদী মহিলাদের বক্তব্য, বর্তমান ব্যবস্থায় বিবাহ বিচ্ছেদ চাইতে গেলে স্বামীর থেকে লিখিত অনুমতি আবশ্যক। ফলে বাধ্যত বহু মহিলাকেই অসুখী জীবনযাপন করতে হয়। টেনে নিয়ে যেতে হয় ‘খারাপ’ বিয়েকে। তাঁদের আশা, এই ধর্মঘটের ফলে স্বামীদের থেকে তথা বৃহত্তর সামাজিক গোষ্ঠীর কাছে বিচ্ছেদের দাবি জানানো সম্ভব হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ডে গ্রেপ্তার আরও ১, এবার পুলিশের জালে জমির মালিক]

যদিও এই প্রতিবাদে বিতর্ক দানা বেঁধেছে। রক্ষণশীলরা বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না। সোশাল মিডিয়াতে ট্রোল হতে হচ্ছে বিক্ষোভকারী মহিলাদের। ওই অঞ্চলের ইহুদি মহিলাদের গার্হস্থ্য হিংসার শিকার হলেও পুলিশে অভিযোগ দায়ের করতে হলেও অনুমতি নিতে হয়।

প্রসঙ্গত, এই ধরনের বিক্ষুব্ধ মহিলারা ‘আগুনাহ’ তথা ‘শৃঙ্খলিত মহিলা’ নামে পরিচিত। ২৯ বছর বয়সি মালকি বারকোভিটস হয়ে উঠেছে এই আন্দোলনের মুখ। ২০২০ সাল থেকে তিনি স্বামীবিচ্ছিন্না। কিন্তু এখনও পর্যন্ত ডিভোর্স পাননি। ধর্মঘটকারী আদিনা স্যাশ জানাচ্ছেন, ”মালকি হচ্ছেন প্রত্যেক নারীর মুখ, যাঁরা এখানে লড়াই করছেন।” সব মিলিয়ে এই আন্দোলন থেকে তাঁদের আশা, এবার নিশ্চয়ই তাঁদের দাবি পূরণ হবে। হবে শাপমুক্তি।

[আরও পড়ুন: একা বিজেপিই ৭,০০০ কোটি! সব বিরোধী মিলিয়ে ৬২০০ কোটি, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের আয়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.