Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Lifestyle Tips

অনিদ্রায় ভুগছেন? বিছানার চাদরেই হবে মুশকিল আসান

সঠিক বিছানার চাদর পাতলেই ঘুম হবে জবরদস্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৪, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৪, ১৭:২৫

options
link
অনিদ্রায় ভুগছেন? বিছানার চাদরেই হবে মুশকিল আসান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। ভাবছেন জলদি ডিনার সেরে রাতে ঘুমিয়ে পড়বেন। কিন্তু বালিশে মাথা রাখতেই ঘুম আর আসে না। ঘড়ির কাঁটা ঘুরতেই থাকে, কিন্তু ঘুম আর আসে না। উপায়? বিশেষজ্ঞরা বলেন, বিছানার চাদরেই রয়েছে এর সমাধান। সঠিক বিছানার চাদর পাতলেই ঘুম হবে জবরদস্ত। আপনার বেডরুমে অল্প রদবদলেই হবে সমস্যার সমাধান। তা কী করবেন?

১) এই গরমকালে অবশ্য়ই বিছানায় ব্যবহার করুন সুতির চাদর। এক্ষেত্রে রং বাছুন হালকা। সাদা কিংবা হালকা হলুদ ব্যবহার করলে সব থেকে ভাল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) সারাদিনের পর সন্ধে হলেই বিছানার চাদর বদলে ফেলুন। এতে বিছানায় একটা ফ্রেশ ফিল আসবে। দেখবেন ঘুম ভাল হবে।

৩) শোয়ার আগে বালিশে এবং বিছানার চাদরে হালকা গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করুন। দেখবেন এতে ঘুম ভাল হবে।

৪) গরমকালে কখনই গাঢ় রঙের বিছানার চাদর ব্যবহার করবেন না। এতে আরও গরম লাগবে। এসি চালালে হালকা এটা চাদর গায়ে রাখুন। এই চাদরের রংও যেন হয় হালকা।

Sleeping

[আরও পড়ুন: কম ঘুমোলে ক্যানসার হতে পারে? বিশেষজ্ঞ জানালেন চাঞ্চল্যকর তথ্য]

৫) ঘরের পর্দার সঙ্গে রং মিলিয়ে বিছানার চাদর ব্যবহার করুন। এতে ঘরের মধ্য়ে একটা সুন্দর আবহ তৈরি হবে। দেখবেন ভাল ঘুম হবে।

৬) বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ডিজাইন আঁকা কোনও চাদর ব্যবহার করবেন না। বরং, কোনও প্রিন্ট ছাড়া চাদরকেই বেছে নিন। দেখবেন এতে মন শান্ত হবে এবং ঘুমও হবে ভালো।

৭) বিছানায় চাদর পেতে অল্প পারফিউম ছড়িয়ে দিন। দেখবেন ঘুম আসবে চট করে। তবে হালকা গন্ধের পারফিউমই ব্যবহার করুন।

৮) সব সময়ই পরিষ্কার চাদর ব্যবহার করুন। সপ্তাহে একবার চাদর বদলে ফেলুন। দেখবেন এতে ঘুম হবে একেবারে পারফেক্ট।

[আরও পড়ুন: নতুন আসবাবে সংসার গুছিয়ে নিচ্ছেন? কম বাজেটেই মিলবে দারুণ সামগ্রী, রইল টিপস]

 

 

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.