Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Lok Sabha Polls 2024

CAA ইস্যুতে মমতাকে ‘জান’ সম্বোধন করে গান কবিয়াল বিজেপি প্রার্থীর! খোঁচা দুর্নীতি ইস্যুতেও

বিজেপি প্রার্থীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দলেরই এক নেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৪, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৪, ১৭:৩৩

options
link
CAA ইস্যুতে মমতাকে ‘জান’ সম্বোধন করে গান কবিয়াল বিজেপি প্রার্থীর! খোঁচা দুর্নীতি ইস্যুতেও zoom

অভিষেক চৌধুরী, কালনা: ভোটের মুখে ফের সিএএ নিয়ে গান বাঁধলেন অসীম সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জান’ সম্বোধন করলেন তিনি। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। ঘটনাচক্রে বিজেপি প্রার্থীকে বিঁধেছেন বিজেপিরই এক নেতাও। তাঁকেও নিশানা করেছেন অসীম সরকার (Asim Sarkar)। 

বিজেপি প্রার্থী অসীম সরকার শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি কবিয়ালও। বিভিন্ন জায়গায় গিয়ে গান করেন তিনি। গান বাঁধেন বিভিন্ন ইস্যুতে। গানের মাধ্যমেই সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করতে দেখা যায় তাঁকে। আবারও সিএএ নিয়ে গান বাঁধলেন তিনি। এদিন কালনায় প্রচারে গিয়েছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। সেখানেই শোনান সেই গান। ‘শোনো মমতা জানটি/ সিএ লাগু করা আমার মোদিজির গ্যারান্টি/ যাতে ৫ কোটি উদ্বাস্তু পাবে নাগরিকত্বের শান্তি/ সিএ লাগু করা আমার মোদিজির গ্যারান্টি।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘জমিদার’ কংগ্রেসকে সমর্থন নয়, আসন পেতে অশোক ঘোষের আবেগ হাতিয়ার ফরওয়ার্ড ব্লকের!]

পাশাপাশি দুর্নীতি ইস্যুতেও সরব হন অসীম সরকার। বলেন, “দুর্নীতি করলে সিবিআই-ইডির কেউ ছাড়বে না, তারা কোর্টের নির্দেশেই কাজ করছে।” সিএএ নিয়ে গানে মমতাকে আক্রমণ ইস্যুতে অসীম সরকারকে আক্রমণ করেছেন অনেকেই। প্রসঙ্গত, সম্প্রতি দলেরই এক নেতা অসীমবাবুকে চতুর্থ শ্রেণি পাস বলে কটাক্ষ করেছিলেন। সেই ইস্যুতে এদিন অসীম সরকার বলেন, “বিহারে যদি রাবরি দেবী ফোর পাস করে মুখ্যমন্ত্রী হতে পারেন, তা নিয়ে তো গোবর্ধন বাবু প্রশ্ন তোলেন না। ভোটের টিকিট না পাওয়ায় ওনার ব্যথাটা বেরিয়ে পড়েছে। আর কিছুই না।”

[আরও পড়ুন: মাত্র ১০ লাখে দুই বেডরুমের ফ্ল্যাট গার্ডেনরিচে! তদন্তে নেমে চক্ষু চড়কগাছ আধিকারিকদের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.