Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Gurugram

‘বাবা আমায় ক্ষমা করো’, প্রেমে ব্যথা পেয়ে জীবন শেষ করলেন যুবক!

ছেলের প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ১৭:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ১৭:৫৬

options
link
‘বাবা আমায় ক্ষমা করো’, প্রেমে ব্যথা পেয়ে জীবন শেষ করলেন যুবক! zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে টানাপড়েন চলছিল। রাত আড়াইটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রেমিকার সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারেননি সম্পর্ক। ভালোবাসার মানুষকে হারানোর দুঃখ সইতে না পেরে চরম পথ বেছে নেন শিভম ভাটনাগর নামে এক যুবক। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘটনাটি ঘটেছে, হরিয়ানার গুরুগ্রামে। মঙ্গলবার সকাল পৌনে সাতটা নাগাদ শিভম নিজের আকাশ নামের এক বন্ধুকে সুইসাইড নোট পাঠিয়েছিল। তাতে লেখা ছিল, ‘বাবা দয়া করে আমাকে ক্ষমা করো। আমি আমার জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সুইসাইড নোটের মেসেজ পাওয়া মাত্রই আকাশ ফোন করেন শিভমের বাবাকে। পেশায় পুরোহিত ওই ব্যক্তি কয়েকজনকে ডেকে দৌড়ে গিয়ে ছেলের ঘরের দরজায় ধাক্কা দেন। কিন্তু কোনও সাড়া পাননি। তখনই দরজা ভেঙে ঘরে ঢুকে শিভমের ঝুলন্ত দেহ দেখতে পান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালিতে CBI, শাহজাহান বলছেন, ‘ইডি হলে সবচেয়ে ভালো’]

সকলে শিভমকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা বছর পঁচিশের ওই যুবকের ঘর থেকে সুইসাইড নোটটি উদ্ধার করে। নোটে শিবম নিজের প্রেমিকা ও তাঁর এক পুরুষ বন্ধুর নাম উল্লেখ করেছিলেন। তাঁদের নামেই থানায় অভিযোগ দায়ের করেন শিভমের বাবা। তিনিই মৃত্যুর আগে দীর্ঘক্ষণ ছেলের ফোনে কথা বলার বিষয়টি জানান।

এই ঘটনার বিষয়ে স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই মহিলা ও তাঁর পুরুষ বন্ধুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

[আরও পড়ুন: ৩৭০ বাতিলে কাশ্মীরে ফিরেছে শান্তি? ‘মনের কথা’ জানালেন মোদি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.