Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
ISL

কোথায় হবে আইএসএল ফাইনাল? সিদ্ধান্ত জানিয়ে দিল এফএসডিএল

৪ মে হবে আইএসএল ফাইনাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ১৯:০৮

options
link
কোথায় হবে আইএসএল ফাইনাল? সিদ্ধান্ত জানিয়ে দিল এফএসডিএল zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোন দুটি দলের মধ্যে আইএসএল ফাইনাল (ISL Final)  হবে, তা এখনও স্থির হয়নি। এর মধ্যেই এফএসডিএল মঙ্গলবার জানিয়ে দিল, ফাইনালে যে দুই দল উঠবে, তাদের লিগতালিকায় অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হবে ফাইনালের ভেন্যু।
যে ফাইনালিস্টের অবস্থান লিগ তালিকায় ভাল ছিল, তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল।  মোহনবাগান ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল।  লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট সবুজ-মেরুনের। মুম্বই তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে দু’নম্বরে থেকে এ বারের লিগ পর্ব শেষ করে। ৪৫ পয়েন্ট নিয়ে এফসি গোয়া তিন নম্বরে শেষ করে। 

[আরও পড়ুন: বিগ হিট করার দক্ষতা কমছে পাণ্ডিয়ার, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে নিয়ে উদ্বিগ্ন পাঠানও]

এফএসডিএলের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে ফাইনাল হওয়ার সম্ভবনা বেশি কলকাতা, মুম্বই অথবা গোয়ায়। তা নিশ্চিত হওয়ার পরেই ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে এফএসডিএলের তরফে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২৪ ও ২৯ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মুম্বই সিটি এফসি ও এফসি গোয়া। যে দলই ফাইনালে উঠুক, লিগ তালিকায় যাদের অবস্থান ভাল ছিল, তাদের ঘরের মাঠেই যে ফাইনাল হবে, এই নিয়ে আর কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: ভারতীয় ফুটবলের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলবে আই লিগ ৩, আশাবাদী AIFF সভাপতি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.