Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Karnataka

প্রেমিকার সঙ্গে পালিয়েছে ছেলে, মাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মার গ্রামবাসীদের!

ইতিমধ্যেই এই কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৪, ২২:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৪, ২২:১৬

options
link
প্রেমিকার সঙ্গে পালিয়েছে ছেলে, মাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মার গ্রামবাসীদের! zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের মেয়েকে নিয়ে পালিয়েছে ছেলে। যার ‘শাস্তি’ পেতে হল মাকে। বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় মারধরের অভিযোগ রয়েছে ওই মেয়েটির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্নাটকের হাভেরি জেলা আরেমাল্লাপুরা গ্রামে। নিগৃহীত মহিলার নাম হনুমাভা কম। ওই গ্রামের এক তরুণী পূজার সঙ্গে সম্পর্ক ছিল হনুমাভার ছেলে মঞ্জুনাথের। দুবছরের প্রেমের সম্পর্কের পর দিন তিনেক আগেই প্রেমিকার সঙ্গে পালিয়ে যায় মঞ্জুনাথ। যার কোপ গিয়ে পড়ে মায়ের উপরে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘নাম রাহুল বা লালু হলে আমরা কী করব?’ নেমসেক প্রার্থী মামলায় ‘বিরক্ত’ সুপ্রিম কোর্ট]

অভিযোগ, পালিয়ে যাওয়ার কথা জানাজানি হতেই গত মঙ্গলবার হনুমাভার বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। তাঁকে টেনেহিঁচড়ে বাড়িতে বের করা হয়। তার পর একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁকে বেধড়ক মারধর করে ওই মেয়েটির পরিবার। মারধরের খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। এবং হনুমাভাকে উদ্ধার করে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এখনও ঘটনার তদন্ত চলছে।

[আরও পড়ুন: লোকসভায় কটা আসন পাবে তৃণমূল? কংগ্রেস-বামেদেরও ভবিষ্যদ্বাণী করলেন মোদি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.