Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

রণবীরের পর এবার বিয়ের ছবি মুছলেন দীপিকা! ডিভোর্সের পথে?

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা-রণবীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৪, ১২:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৪, ১২:৫৮

options
link
রণবীরের পর এবার বিয়ের ছবি মুছলেন দীপিকা! ডিভোর্সের পথে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সোশাল মিডিয়া থেকে বিয়ের ছবি ডিলিট করেছিলেন রণবীর! আর বুধবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের স্মৃতি মুছে দিলেন দীপিকা! যে দীপিকা ও রণবীর কয়েক মাস আগে তাঁদের সন্তান আসার খবর দিয়েছিলেন, সেই দীপবীর হঠাৎ কেন বিয়ের সমস্ত ছবি মুছলেন, তা নিয়ে বলিউড জুড়ে জল্পনা তুঙ্গে। নিন্দুকরা বলছেন, দীপিকা ও রণবীরের সংসারে নাকি অশান্তির ঝড়। আর সেই ঝড়ের কারণেই বিয়ের সমস্ত পোস্ট মুছে ফেলছেন এই তারকা দম্পতি। ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা-রণবীর।

নিন্দুকরা বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নাকি দীপিকা, রণবীরের থেকে একটু দূরে দূরে রয়েছেন। এমনকী, ক্য়ামেরার সামনেও দুজন একসঙ্গে ধরা দেন না। বিমানবন্দরেও আজকাল দীপিকাকে দেখা যায় একাই। তাহলে কি রণবীর-দীপিকার সম্পর্কে ভাঙন? এই নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি রণবীর বা দীপিকা কেউই।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

[আরও পড়ুন: ‘ডাইনি’ কঙ্গনার হয়ে প্রচার করতে রাজি শেখর সুমন, তবে শর্ত একটাই]

ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। শোনা গিয়েছিল, এই সময়টায় তিনি বেঙ্গালুরুতে মায়ের কাছে থাকবেন। কিন্তু অভিনেত্রীকে আবার দেখা যায় রোহিত শেট্টির ‘লেডি সিংহম’-এর সেটে। এর মধ্যেই আবার দীপিকার সারোগেসির মাধ্যমে মা হওয়ার গুঞ্জন রটেছে। কারণ ‘লেডি সিংহম’ ছবির শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছিল তাতে দীপিকার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছিল না। তবে বোটে দীপিকা-রণবীরের যে ছবি ভাইরাল হয়েছে তাতে নায়িকার স্ফীতোদর স্পষ্ট বলেই দাবি করা হচ্ছে। তারই মাঝে রণবীরের এমন কাণ্ড রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে অনুরাগীদের।

[আরও পড়ুন: ১৫ মিনিটেই বাড়ি সাফ ‘গামছা ভোগলা’র, টালিগঞ্জে লুঠের সূত্র ধরে ফাঁস চাঞ্চল্যকর কাণ্ড ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.