Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Devendra Fadnavis

এবার আহমেদনগরের নামবদল! মোদিকে পাশে নিয়ে ভোটপ্রচারে ঘোষণা ফড়ণবিসের

মোদির তৃতীয় কার্যকালেই নাম বদলের প্রক্রিয়া শুরুর ঘোষণা ফড়ণবিসের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৪, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৪, ১৭:২৫

options
link
এবার আহমেদনগরের নামবদল! মোদিকে পাশে নিয়ে ভোটপ্রচারে ঘোষণা ফড়ণবিসের zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট বাজারে ফের একবার নাম বদলের রাজনীতি। মুঘলদের চিহ্ন মুছে হিন্দু রানিকে সম্মান জানিয়ে নির্বাচনী প্রচারে জেলার নাম বদলের ঘোষণা মহারাষ্ট্রের (Maharastra) উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের (Devendra Fadnavis)। নরেন্দ্র মোদিকে পাশে নিয়ে নির্বাচনী প্রচারে তিনি বার্তা দিলেন, নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ভোট দিলে মধ্যপ্রদেশের আহমেদনগরের নাম বদলে করা হবে অহল্যানগর। নরেন্দ্র মোদির তৃতীয় কার্যকালেই শুরু হবে এই নাম বদলের প্রক্রিয়া।

মঙ্গলবার পশ্চিম মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জনসভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘রাজ্য সরকার ১৮ শতাব্দীর মহান মারাঠা রানি অহল্যাদেবী হোলকারের সম্মানে আহমেদনগর জেলার নামবদলে অহল্যানগর করার সিদ্ধান্ত নিয়েছে। মোদি সরকারের তৃতীয় কার্যকালে সরকারের এই সিদ্ধান্তকে কার্যকর করা হবে।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিভিন্ন শহর থেকে ভাড়া করে অভিনব পন্থায় গাড়ি চুরি! কলকাতা পুলিশের জালে মূলচক্রী]

প্রসঙ্গত, পুণে থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত আহমেদনগরের নামকরণ করা হয়েছিল ১৫ শতাব্দীর শাসক আহমেদ নিজাম শাহের নাম থেকে। জানা যায়, জীবনের শেষলগ্নে মুঘল বাদশা ঔরঙ্গজেব দিল্লি ছেড়ে আহমেদনগরে এসে বসবাস শুরু করেন। ছত্রপতি শিবাজির বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছিলেন এখান থেকেই। ১৭০৭ দশকে আহমেদনগরে প্রয়াত হন ঔরঙ্গজেব। এই জেলাতেই রয়েছে তাঁর সমাধি। এদিকে ১৮ শতাব্দীতে মধ্যভারতে মারাঠা সাম্রাজ্যের মহারানি ছিলেন অহল্যাদেবী হোলকার। জানা যায়, তাঁর জন্ম হয়েছিল পশ্চিম মহারাষ্ট্রে বর্তমান আহমেদনগর জেলার একটি গ্রামে। তাঁর নামেই হতে চলেছে এই পরিবর্তন।

[আরও পড়ুন: ভোটের মুখে বাঙালি আবেগে সুড়সুড়ি? রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় টুইট মোদির]

উল্লেখ্য, মোদি জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম ছোঁয়া থাকা নাম পরিবর্তনের হিড়িক নতুন কিছু নয়। এই তালিকায় সর্বাগ্রে রয়েছে উত্তরপ্রদেশ। এলাহাবাদ, মুঘলসরাই, আলিগড়-সহ মোঘল জমানার ছোঁয়া থাকা একাধিক নাম ইতিমধ্যেই বদল করা হয়েছে উত্তরপ্রদেশে। এই তালিকায় বাদ যায়নি রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনও। মহারাষ্ট্রেও একনাথ শিণ্ডের সরকারে ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্বাজীনগর এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে ধারাশিব নামকরণ করা হয়েছে। এবার ভোট প্রচারে আহমেদনগর জেলার নাম বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ফড়ণবিস।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.