Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

টলিপাড়ার হেয়ার ড্রেসারের রহস্যমৃত্যু

দীপার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৬, ১২:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৬, ১২:২৯

options
link
টলিপাড়ার হেয়ার ড্রেসারের রহস্যমৃত্যু zoom

স্টাফরিপোর্টার: স্টুডিও পাড়ায় একডাকে সবাই চিনত তাঁকে৷ কেন, কী কারণে দীপা এই পদক্ষেপ নিল, তা এখনও ভেবে উঠতে পারছেন না কেউ৷ দীপা মল্লিক (৩২)৷ শনিবার রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার হল টলিউডের এই হেয়ার ড্রেসারের ঝুলন্ত দেহ৷

অবিবাহিত দীপা ছিলেন টলিউডের টেকনিশিয়ানস স্টুডিওর হেয়ার ড্রেসার৷ মাকে নিয়ে তিনি থাকতেন রিজেন্ট পার্কের করুণাময়ী ব্রিজ লাগোয়া এম এন সেন লেনের ফ্ল্যাটে৷ পুলিশ সূত্রে খবর, শনিবার সকালেই মায়ের সঙ্গে ঝগড়া করে বেলেঘাটার বাড়ি থেকে বেরিয়ে টালিগঞ্জ করুণাময়ীর ফ্ল্যাটে আসেন দীপা৷ সেই সময় দীপার ফ্ল্যাটে কেউ ছিলেন না৷ প্রতিবেশীরাই দীপার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ খবর দেন পুলিশে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীপাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দীপার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড৷ শেষ শ্রদ্ধা জানাতে বাঙুর হাসপাতালে যান পরিচালক রাজ চক্রবর্তী, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেত্রী নুসরত জাহান, সায়ন্তিকা-সহ টলিউডের একাধিক তারকা৷ ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.