Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Rituparna Sengupta

রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব

আগামী ৫ জুন ইডি দপ্তরে ডাকা হয়েছে অভিনেত্রীকে। এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা। এর আগে ২০১৯ সালের জুলাইয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৪, ১৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৪, ১৯:০৯

options
link
রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব zoom

অর্ণব আইচ:  ফের টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ইডির তলব। তবে এবার রোজভ্যালিকাণ্ড নয়। সূত্র বলছে, রেশন দুনীর্তি (Ration Scam) মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি (ED)।

আগামী ৫ জুন ইডি দপ্তরে ডাকা হয়েছে অভিনেত্রীকে। প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘সন্দেশখালি, কাশ্মীর নিয়ে চুপ কেন?’, রোষানলে পড়ে Rafah পোস্ট মুছেও ট্রোলড মাধুরী দীক্ষিত]

ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া জানতে ঋতুপর্ণাকে যোগাযোগ করা হলে, তার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

এর আগে ২০১৯ সালের জুলাইয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। আর তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে ইডি তলব করেছিল ঋতুপর্ণাকে।

মুক্তির অপেক্ষায় রয়েছে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটি পঞ্চাশতম ছবি অযোগ্য। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। গত সপ্তাহে এই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা। তার পরই সপ্তাহের শুরুতে মার্কিন মুলুকে উড়ে যান টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী।

[আরও পড়ুন: NRI পাত্রকে বিয়ে করছেন পায়েল? নায়িকা নিজেই ফাঁস করলেন বড় তথ্য!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.