Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rachna Banerjee

প্রয়াত রচনা বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি, ভোটের দিন দুঃসংবাদ পরিবারে

রচনা তাঁর আবাসন আরবানার কাছেই একটি স্কুলে দুপুর নাগাদ ভোটদান করবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৪, ০৮:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৪, ০৮:৩৩

options
link
প্রয়াত রচনা বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি, ভোটের দিন দুঃসংবাদ পরিবারে zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম দফা ভোটের দিনই তৃণমূলের তারকা প্রার্থী ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে দুঃসংবাদ। প্রয়াত রচনার শাশুড়ি। সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

ভোট প্রচারের সময় স্বামী প্রবাল বসুকে রচনার পাশে দেখা গিয়েছিল। এমনকী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও রচনা পাশে পেয়েছিলেন তাঁর স্বামীকে। শনিবার রচনাও ভোট দেবেন। তাঁর আবাসন আরবানার কাছেই একটি স্কুলে দুপুর নাগাদ ভোটদান করবেন তিনি। তার আগেই পরিবারে এল দুঃসংবাদ। রচনার আক্ষেপ নির্বাচনের ফলাফল দেখে যেতে পারলেন না তাঁর শাশুড়ি মা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দার্জিলিংয়ে পূর্ণিমার রাতে চা পাতা তুললেন নীল-তৃণা, ১ কেজি চায়ের দাম ১ লক্ষ টাকা!]

গত বছরেই বাবাকে হারিয়েছেন নায়িকা। বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছিলেন তিনি। সে সময় রচনা ফেসবুকে লিখেছিলেন, বাবা তাঁর ফ্রেন্ডস ও ফিলোজফার ছিলেন। শাশুড়ির সঙ্গে রচনার সুমধুর সম্পর্ক ছিল। এবার আরও একজন অভিভাবককে হারালেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত এই নিয়ে সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।

[আরও পড়ুন: তাজ হোটেলে পথকুকুরদের আশ্রয়, রতন টাটায় মুগ্ধ মিমি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.