Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Indian Student

সন্ধান মিলল আমেরিকায় নিখোঁজ ভারতীয় তরুণীর, কোথায় ছিলেন? কাটেনি রহস্য

এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ২০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ২০:৫০

options
link
সন্ধান মিলল আমেরিকায় নিখোঁজ ভারতীয় তরুণীর, কোথায় ছিলেন? কাটেনি রহস্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই আমেরিকায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভারতীয় পড়ুয়া নিথিশা কান্ডুলা। প্রায় দিন সাতেক নিখোঁজ পর তাঁর সন্ধান পেয়েছে মার্কিন পুলিশ। জানা গিয়েছে, সুস্থই রয়েছেন নিথিশা। কিন্তু কীভাবে গায়েব হয়ে গিয়েছিলেন তিনি? এতদিন ছিলেনই বা কোথায়? এইসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তাই এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

আমেরিকার পুলিশ সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়, সান বার্নারডিনোর পড়াশোনা করেন ২৩ বছর বয়সি নিথিশা। গত ২৮ মে থেকে তাঁর খোঁজ মিলছিল না। পুলিশের তরফে জানানো হয়, শেষবার লস অ্যাঞ্জেলসে দেখা গিয়েছিল ভারতীয় তরুণীকে। একটি গাড়ি চালাচ্ছিলেন তিনি। তার পর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। গাড়িটি কোথায় গিয়েছে, জানা যায়নি সেটাও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইউক্রেন শান্তি বৈঠকে ‘বন্ধু’ জেলেনস্কির পাশে নেই বাইডেন! কেন?

এর পর মঙ্গলবার মার্কিন পুলিশের এক আধিকারিক এক্স হ্যান্ডেলে জানান, ‘গত ২৮ মে লস অ্যাঞ্জেলস থেকে নিখোঁজ হয়ে যান ভারতীয় পড়ুয়া। এই মুহূর্তে তাঁর অবস্থান জানা গিয়েছে। তিনি সুস্থ রয়েছেন।’ গত ৩০ মে নিথিশা নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা পড়েছিল পুলিশের কাছে। তার পর থেকে তল্লাশি শুরু হলেও ভারতীয় তরুণীর খোঁজে। গত মাসেই মার্কিন মুলুকে পড়তে গিয়ে শিকাগো থেকে হায়দরাবাদের যুবক নিখোঁজ হওয়ার খবর মিলেছিল। ফলে প্রশ্ন উঠেছে আমেরিকায় থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও।

উল্লেখ্য, চলতি বছরের গোড়া থেকেই মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে একের পর এক ভারতীয় ছাত্রের। শুধুমাত্র জানুয়ারি মাসেই সেখানে প্রাণ হারিয়েছিলেন চার পড়ুয়া। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল যে জাতির ভিত্তিতে হিংসাত্মক আচরণ বরদাস্ত করা হবে না। ভারতীয় পড়ুয়ারা নির্ভয়ে আমেরিকায় পড়তে যেতে পারেন বলে জানিয়েছিলেন সেদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতও। কিন্তু তার পরেও ভারতীয় পড়ুয়ারা বারবার বিপদের সম্মুখীন হয়েছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.