Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Arjun Singh

ভোটের ফলপ্রকাশের পর নৈহাটিতে বিজেপি নেত্রীর বাড়িতে হামলা! শাসকদলকে নিশানা অর্জুন সিংয়ের

বিজেপি নেত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অর্জুন সিং।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৪, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৪, ১৭:২২

options
link
ভোটের ফলপ্রকাশের পর নৈহাটিতে বিজেপি নেত্রীর বাড়িতে হামলা! শাসকদলকে নিশানা অর্জুন সিংয়ের zoom

অর্ণব দাস, বারাকপুর: ভোট পরবর্তী হিংসা অব্যাহত বারাকপুরে। নৈহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বলাইবাগ এলাকার বিজেপি নেত্রী অনিন্দিতা সরকারের বাড়িতে দফায় দফায় হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। হামলার খবর পেয়ে অনিন্দিতার বাড়িতে যান বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিজেপি নেত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। 

বারাকপুর সংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা। তাঁর অভিযোগ, ভোটের ফল বেরনোর পর মঙ্গলবার রাতে ১০-১২ জনের দল এসে বাড়িতে ভাঙচুর চালায়। জানলার কাঁচ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গ্রিলের গেটের তালা ভেঙেও নাকি হামলাকারীরা ঘরে ঢোকার চেষ্টা করেছিল। তাঁর আরও অভিযোগ, বাইক ও অটোতে এসে হামলাকারীরা ভাঙচুর চালায়। এমনকি অটোর ব্যাটারি ও সিটও তারা চুরি করে নিয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও  পড়ুন: বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, মামলা ফিরল প্রধান বিচারপতির কাছে]

এর পর বুধবার বেলার দিকে ফের একবার বিজেপি নেত্রীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তীব্র ক্ষোভ প্রকাশ করে অনিন্দিতার অভিযোগ, তাঁর দেওর ও বৃদ্ধা শাশুড়িকেও মারধর করা হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে তিনি আক্রান্ত হন। হামলার শিকার হন তাঁর স্বামীও। এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বেলার দলীয় নেত্রীর বাড়িতে যান বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি সরকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অর্জুনের অভিযোগ, “গুন্ডারাজ খতমের আশ্বাস দিলেও, পার্থ ভৌমিক গুন্ডারাজ কায়েম রেখেছেন।” যদিও এই হামলার ঘটনা নিয়ে নৈহাটি পুরসভার সিআইসি সনৎ দে-র দাবি, প্রণয় ঘটিত কারণে ওই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

[আরও  পড়ুন: ‘অগ্নিবীর’ প্রকল্পের পুনর্বিবেচনা! নীতীশ কিংমেকার হতেই দাবি জেডিইউ নেতার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.