Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Mohan Bhagwat

বিজেপির ভোট বিপর্যয়ে এবার ভাগবতের নিশানায় মোদির ‘প্রিয়পাত্র’ যোগী

'রামমন্দির নির্মাণকে রাজনৈতিক হাতিয়ার করা মানুষ ভালোভাবে নেয়নি', অসন্তোষের সুর সংঘপ্রধানের গলায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪, ১৩:৪৬

options
link
বিজেপির ভোট বিপর্যয়ে এবার ভাগবতের নিশানায় মোদির ‘প্রিয়পাত্র’ যোগী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘপ্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) নিশানায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার গোরক্ষপুরে সংঘ-শিবিরের শেষ পর্বে মুখোমুখি হয়েছিলেন ভাগবত এবং যোগী। তাঁদের দুজনের মধ্যে আধ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকও হয়। আলোচনায় একটা বড় অংশ জুড়ে ছিল সম্প্রতি লোকসভা ভোট এবং উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি। রামমন্দির প্রতিষ্ঠার মতো ঘটনার পরও কীভাবে লোকসভায় বিজেপির ফল খারাপ হল, তা নিয়ে আলোচনা হয়।

সূত্রের খবর, উত্তরপ্রদেশে বিজেপির ফলের জন্য মোদি-শাহর পাশাপাশি যোগীকেও কাঠগড়ায় তুলেছেন সংঘপ্রধান। বিজেপি নেতাদের ঔদ্ধত্যকে নিশানা করেছিলেন তিনি। রীতিমতো, অসন্তোষের সুরে সংঘপ্রধানকে বলতে শোনা গিয়েছে, যেভাবে রামমন্দির নির্মাণকে একটি রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল, তা সাধারণ মানুষ মোটেই ভালোভাবে নেয়নি। হিন্দু ভোট ব্যাঙ্ককে কাজে লাগাতে গিয়ে যেভাবে রামমন্দির নির্মাণ করেছেন, তার ফল হয়েছে উল্টো।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছুটি অভিষেকের, কেমন আছেন এখন?]

প্রসঙ্গত, কিছুদিন আগেই লোকসভা ভোটের ফল নিয়ে মুখ খুলেছিলেন ভাগবত। তিনি জানিয়েছিলেন, “ভোট ময়দানে লড়তে নেমে বহু নেতাই তাঁদের সহযোদ্ধার বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন। এতে শুধু যে সৌজন্যের সীমাই লঙ্ঘিত হয়েছে তা নয়, বরং নির্বাচনী যে সমস্ত নীতি রয়েছে লঙ্ঘন হয়েছে তা-ও।” অপর আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারকে বলতে শোনা গিয়েছিল, “২০২৪ সালে গণতন্ত্রের উৎসবের মাধ্যমেই রামের ন্যায়বিচার দেখা যেতে পারে। ভগবান রামের উপাসকরা অহংকারী হয়ে ওঠার ফল ভুগেছে। ওই দল যা ভোট যা ক্ষমতা পেতে পারত, তাদের দম্ভের কারণে সেটা পেতে দেননি ভগবান রাম।” আর এবার সংঘপ্রধানের নিশানায় মোদির অন্যতম ‘প্রিয়পাত্র’ যোগী আদিত্যনাথ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.