Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Weekly Horoscope

২৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত Horoscope: প্রাপ্তিযোগ না সঞ্চয়ে ব্যাঘাত? জেনে নিন সাপ্তাহিক রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৪, ১০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৪, ১০:০০

options
link
২৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত Horoscope: প্রাপ্তিযোগ না সঞ্চয়ে ব্যাঘাত? জেনে নিন সাপ্তাহিক রাশিফল zoom

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে বৃহস্পতি, মিথুনে রবি, বুধ এবং শুক্র, কন‌্যায় কেতু, ধনুতে চন্দ্র, কুম্ভে শনি এবং মীনে রাহু। ২৯ জুন দুপুর ১২.২৪ মিঃ বুধ কর্কটে প্রবেশ করবে। ওইদিন দুপুর ১২.৩৭ মিঃ শনি বক্রী হবেন। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের আচার-আচরণের দিকে সজাগ দৃষ্টি রাখুন। নতুন ব‌্যবসা শুরু করার সুযোগ আসবে, তবে বুঝেশুনে ব‌্যবসা শুরু করবেন। যাঁরা সমাজ জীবনে পরিচিত তাঁরা এমন কিছু করবে না যাতে বদনাম হয়। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতিলাভের ফলে তাঁদের কাজের বিস্তার বাড়বে। তীর্থভ্রমণের সুযোগ আসবে। অন‌াবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাবার চেষ্টা করুন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃষ

taurusএই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। সঙ্গীত ও নৃত‌্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। হস্তশিল্পে নৈপুণ্যের জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে।

মিথুন

jeminiএই রাশির জাতকদের দ্বিমুখী আয়ের সম্ভবনা। সন্তানের পরীক্ষায়- সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে। স্ত্রীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ্যমান। ক্ষুদ্রচাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার জন্য সরকারের সাহায্য ও সহযোগিতা লাভ করবেন। ব্যবসায় অনিশ্চয়তা থাকবে তাই বলে হাল ছাড়বেন না। খরচ বহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও আগামিদিনে এর পরিণাম বুঝতে পারবেন।

কর্কট

cancerএই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কর্মপ্রার্থীরা আয়ের নতুন উৎস পাবেন। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। এই সময় সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। বন্ধু-বান্ধবদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। খরচবহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও আগামিদিনে এর পরিণাম বুঝতে পারবেন। সন্তানের প্রণয়ঘটিত সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলুন।

সিংহ

leoগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মানসিক চাপ কমবে। অত্যধিক লোভ সম্বরণ করুন। না হলে আগামিদিনে পস্তাতে হতে পারে। ব্যবসায় কর্মচারীর অসততার জন্য লোকসান বৃদ্ধি। পরিবারে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। সকলকে বিশ্বাস করবেন না। সন্তানের কুকীর্তির জন্য প্রতিবেশীদের কাছে বদনাম হতে পারে। কর্মক্ষেত্রে অকারণে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের ও পরিবারের ভোগবিলাসে খরচ করার জন্য ব্যবসায় অর্থাভাব দেখা দিতে পারে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়।

কন্যা

virgoখেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন‌্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। ঋণ পরিশোধের ফলে সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। রাজনৈতিক ব‌্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। কর্মক্ষেত্রে যোগ‌্যতা ও অভিজ্ঞতার সুফল পাবেন। নতুন ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। গুপ্তশত্রু সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। সাহিত্য-সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুযোগ বৃদ্ধি পাবে। বয়স্কদের ধর্মীয় আগ্রহ বাড়বে। পাওয়া টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে।

তুলা

leoএই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল্য। পৈত্রিক সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মনোমালিন্যে সম্পর্কে অবনতি। বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন্য আপনার মর্যাদাহানি হতে পারে। ব্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। লোকশিল্পীরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। কর্মপ্রার্থীদের জন‌্য এই সপ্তাহটি অত‌্যন্ত শুভ। পিতার শরীর খুব একটা ভালো যাবে না। সন্তানদের আবদার সবসময় মেনে নেবেন না।

বৃশ্চিক

scorpioসপ্তাহের প্রারম্ভে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ খরচ হতে পারে। নব-বিবাহিতদের দাম্পত‌্য সুখ বজায় থাকবে। অংশীদারী ব‌্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব‌্যবসায় মন্দাভাব। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। অন‌াবশ‌্যক ব‌্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন।

ধনু

saggetarius নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। বিদেশে কর্মরত সন্তানের উন্নতির খবরে মানসিক শান্তি। সমাজ-কল্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে আশঙ্কা। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। পরিবারের একাকীত্ব দূর করার জন‌্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন।

মকর

capricornপারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। ছোট ব‌্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করুন। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন‌্য গর্বিত হওয়ার যোগ। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন।

কুম্ভ

aquariusদীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অদ‌্যভাগে পূরণ হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অধ‌্যাপকদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ থেকে শুভ সময় আসছে। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না।

মীন

piscesসপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। অপব‌্যয় ও অপচয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। ব‌্যবসায়ীদের স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতির যোগ। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। এই সময় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.