Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Sonakshi Sinha

বিয়ের পোস্টে ঘৃণায় ভরা মন্তব্য! কী করলেন সোনাক্ষী-জাহির?

বিষয়টি নিয়ে আবার মুখ খুলছেন কংগ্রেস নেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৪, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৪, ১৬:৪০

options
link
বিয়ের পোস্টে ঘৃণায় ভরা মন্তব্য! কী করলেন সোনাক্ষী-জাহির? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছরের সম্পর্ক পেল পরিণতি। জাহির ইকবালের পরিণীতা হলেন সোনাক্ষী সিনহা। সইসাবুদ করেই বিয়ে সেরেছেন বলিউডের ‘দাবাং’ গার্ল। সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। কিন্তু কমেন্ট সেকশন লক করে দিয়েছেন। লাগাতার ট্রোলের জেরেই কি এই পদক্ষেপ? বিষয়টি নিয়ে আবার ‘X’ হ্যান্ডেলে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ।

Sonakshi-

Advertisement

রবিবার নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। বর-কনের পরনে ছিল সাদা পোশাক। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম। কিন্তু সোনাক্ষীর যমজ দাদা লভ-কুশকে দেখা যায়নি। তাঁদের বদলে ভাইয়ের দায়িত্ব পালন করেছেন সোনাক্ষীর প্রিয় বান্ধবী হুমা কুরেশির ভাই শাকিব সালিম। তাহলে কি ভিন্ন ধর্মের জাহির ইকবালকে বিয়ে করেছেন বলেই একমাত্র বোন সোনাক্ষীর উপর রুষ্ট দুই দাদা? এমন প্রশ্ন উঠছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: প্রযোজনায় ৭ বছর, ‘খাদান’ লুক ফাঁস করে আবেগঘন বার্তা দেবের, রুক্মিণী কী লিখলেন?]

এদিকে সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে সোশাল মিডিয়াতেও কাঁটাছেড়ার অন্ত নেই। নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ চলছে। সেই কারণেই হয়তো বিয়ের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন সোনাক্ষী-জাহির। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘X’ হ্যান্ডেলে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ লেখেন, “সাত বছরের সম্পর্কের পর দুজন মানুষ ভালোবাসা নিয়ে বিয়ে করেছেন। তাতে তো তাঁদের ভবিষ্যতের জন্য ভালোবাসায় ভরা শুভেচ্ছার প্রত্যাশা থাকে। কিন্তু তার বদলে ওদের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হল যাতে ঘৃণায় ভরা মন্তব্যের মুখে পড়তে না হয়।”

sonakshi-fashion1

এর পরই জাহির ও সোনাক্ষীর উদ্দেশে সুপ্রিয়া লেখেন, “তোমাদের দুজনের বিবাহিত জীবন ভালোবাসা, বিশ্বাস ও সুন্দর হোক, মনের মিল থাকুক এই কামনা রইল। আর এগুলো এমন জিনিস যা এই নিন্দুকরা বুঝবে না। সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল তোমরা সারা জীবন সুখে থাকো। আর বিষাক্ত ট্রোলেরও মঙ্গল হোক। “

 

 

[আরও পড়ুন: নিখুঁত শরীরের দুষ্টুমির প্রশ্রয়! বলিউডের এই স্টারকিড করণ জোহরের প্রিয় পাত্রী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.