Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Susmita Sen

হঠাৎ করেই বদলে গেল সুস্মিতার জন্ম তারিখ! কত বয়স মিস সেনের?

সুস্মিতার সোশাল মিডিয়া পোস্ট ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪, ০৯:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪, ০৯:২২

options
link
হঠাৎ করেই বদলে গেল সুস্মিতার জন্ম তারিখ! কত বয়স মিস সেনের? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! হঠাৎ করেই সোশাল মিডিয়ায় ভাইরাল সুস্মিতা সেনের ইনস্টাগ্রামের বায়ো। আর হবে নাই বা কেন, দুম করেই নিজের জন্ম তারিখ বদলে ফেললেন তো সুস্মিতা!

হ্যাঁ, এমনই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বলিউড অভিনেত্রী। হঠাৎ করেই তাঁর জন্ম তারিখ বদলে হয়ে গেল ২৭/০২/২০২৩। আর সঙ্গে সুস্মিতা লিখলেন দ্বিতীয় জন্ম। তা হঠাৎ এমন কেন করলেন সুস্মিতা?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

আসলে, এই জন্ম তারিখের মধ্যে দিয়ে সুস্মিতা ফিরিয়ে আনলেন, সেই হার্ট অ্যাটাকের প্রসঙ্গ। ২০২৩ সালের ২৭ তারিখেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। আর তাই এই দিনটাকে দ্বিতীয় জন্মদিন হিসেবে দেখতে চান ব্রহ্মাণ্ড সুন্দরী।

[আরও পড়ুন: ISI ঘনিষ্ঠ নিষিদ্ধ পাক ব্যবসায়ীর সঙ্গে কাজ! বিতর্কে জড়ালেন মাধুরী দীক্ষিত, নিন্দার ঝড়]

‘আরিয়া’ সিরিজের শুটিং চলাকালীন সুস্মিতার হার্ট অ্যাটাক হয়। যা নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি এমন একজন ব্যক্তি, যে সব সময়ে জীবনকে উদযাপন করে। আমি সব সময় সুখী ছিলাম। এটি সত্যিই আমাকে এই সমস্যাটি মোকাবেলা করতে সাহায্য করেছে। কারণ আমি অপারেশন টেবিলেও হাসছিলাম।’

প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানান, তাঁর খুবই বড় হার্ট অ্যাটাক হয়েছিল। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। নিয়মিত শরীরচর্চা করতাম বলেই এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন। অনুরাগীদের উদ্দেশে সুস্মিতা বলেছিলেন, “এই ঘটনার পর আমি ভীত নই। বরং আত্মবিশ্বাস নিয়ে বাঁচার শপথ নিয়েছি। বেঁচে থাকাটাই বড় কথা।”

[আরও পড়ুন: ‘তেলুগু বলতে গিয়ে জিভ খসে গিয়েছে!’, ‘কল্কি’ শুটের অভিজ্ঞতা জানালেন শাশ্বত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.