Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bongaon

ছেলেধরা গুজবের মাঝেই নিখোঁজ স্কুল পড়ুয়া, আতঙ্কে বনগাঁর পরিবার

ঘটনার তদন্ত শুরু করেছে সুটিয়া ফাঁড়ির পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪, ১৫:৫৬

options
link
ছেলেধরা গুজবের মাঝেই নিখোঁজ স্কুল পড়ুয়া, আতঙ্কে বনগাঁর পরিবার zoom

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গুজবের জেরে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। নিয়মিত সচেতনতা প্রচারের পরও একই ঘটনা ঘটছে। এই আবহেই আচমকা নিখোঁজ এক স্কুল পড়ুয়া। শুক্রবার বিকেল থেকে খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ ওই পরিবার।

গাইঘাটা থানার আংরাইল পারুইপাড়ার শিবমন্দির পাড়ার বাসিন্দা রাজা রায়। নিখোঁজ ছাত্রের বাবা সুনীল রায় পেশায় রাজমিস্ত্রি ও মা বলাকা রায় চাষ করেন। ১৫ বছরের ওই নাবালক আংরাইল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার সন্ধে থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শপথ জটিলতায় ‘ক্লান্ত’, রাজ্যপালকে বিধানসভায় আসার ফের আর্জি স্পিকারের]

শুক্রবার রাজার বাবা-মা বাড়ি ছিলেন না। জানা গিয়েছে, সেই সময় পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে। তার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। এর পরই  আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজখবর করেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনও খোঁজ না মেলায় পুলিশের দারস্থ হয় ওই পরিবার। পরিবারের বক্তব্য, যেভাবে চারিদিকে ছেলেধরার কথা শুনছি, ভয় লাগছে। ছেলে কে কেউ নিয়ে চলে গিয়েছে কি না, কে জানে। ঘটনার তদন্ত শুরু করেছে সুটিয়া ফাঁড়ির পুলিশ।

[আরও পড়ুন: ‘বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব অনুচিত’, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি মমতার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.