Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ, আত্মজীবনী ফিরিয়ে নিলেন নওয়াজ

তাহলে কি চাপের মুখে পিছু হটলেন নওয়াজ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৫:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৫:৩০

options
link
প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ, আত্মজীবনী ফিরিয়ে নিলেন নওয়াজ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিককালে এমন ঘটনা ঘটেছে কি না তা চর্চার বিষয়। তবে যা ঘটার ঘটে গিয়েছে। আর তার জের এখনও সারা দুনিয়া টের পেয়েছে। সবচেয়ে বেশি টের বোধহয় পেয়েছেন তিনি নিজে। অন্তরঙ্গ মুহূর্তের কথা প্রকাশ্যে চলে আসায় বেজায় চটেছেন প্রাক্তনরা। ইতিমধ্যেই মহিলা কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। বিতর্কে ইতি টানতে শেষে নিজের আত্মজীবনীই ফিরিয়ে নিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

[অডিশনের নামে কুপ্রস্তাব, বিস্ফোরক অভিযোগ বাঙালি অভিনেত্রীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আত্মজীবনী বলে কথা। তা মনের কথা প্রাণ খুলেই লিখেছিলেন নওয়াজ। বাদ দেননি প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে শরীরী খেলায় মেতে ওঠার কাহিনিও। জানিয়েছেন, ‘মিস লাভলি’র সময় যে নিহারিকা নওয়াজকে ক্যামেরার সামনে চুমু খেতে লজ্জা পেয়েছিলেন সেই নিহারিকাকেই কীভাবে কোলে তুলে বেডরুমে নিয়ে গিয়েছিলেন। বাদ যায়নি প্রথম প্রেমিকা সুনীতা রাজওয়ারের কথাও। অভিযোগ জানিয়েছিলেন, সুনীতার উচ্চাকাঙ্খার জন্যই ভেঙে গিয়েছে সে সম্পর্ক।

[জানেন, নিজের প্রথম জন্মদিন কীভাবে সেলিব্রেট করবে তৈমুর?]

ফল যা হওয়ার তাই হয়েছে। অভিনেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন নিহারিকা, সুনীতারা। নওয়াজকে মিথ্যেবাদী বলতেও দ্বিধা বোধ করেননি তাঁর প্রাক্তনরা। নওয়াজের সঙ্গে এমন কিছুই হয়নি বলে দাবিও করেন নিহারিকা। আবার নায়কের বিরুদ্ধে মহিলা কমিশনে নালিশও ঠুকে দেন গৌতম গুলাটি নামের এক আইনজীবী। কমিশনের কাছে আবেদন জানান, নায়কের বিরুদ্ধে প্রকাশ্যে মহিলাদের সম্মানহানি ও ধর্ষণের অভিযোগ এনে এফআইআর দায়ের করা হোক। চারদিকের এ সমালোচনা ঝড় আর নিতে পারলেন না নওয়াজ। সোমবারই টুইট করে ক্ষমা চেয়ে নেন তাঁদের কাছে, যাঁদের ভাবাবেগে তিনি আঘাত করেছেন। শেষে জানিয়ে দেন, চারপাশের বিতর্কের জেরে ফিরিয়ে নিচ্ছেন নিজের ‘An Ordinary Life: A Memoir’।

 

তবে এরপরও নিন্দুকদের মুখ বন্ধ করা যায়নি। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি চাপের মুখে পিছু হটলেন নওয়াজ? আর এতে কি সমালোচকদের মন্তব্য আটকানো সম্ভব হবে?

[অক্ষয়ের হয়ে এবার মল্লিকাকে মোক্ষম জবাব টুইঙ্কল খান্নার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.