সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি বিপর্যস্ত মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে৷ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য রবিবার আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷
বৈঠকে রাজ্যের ৫১ জেলার জেলাশাসককে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি এবং বন্যা কবলিত এলাকায় অবিলম্বে সমস্ত রকম সাহায্য পৌঁছে দেওয়ার কথাও বলেন৷ সবাই যেন পরিশ্রুত পানীয় জল পান সেদিকেও নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের স্বাস্থ্য দফতরকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷
এরই মধ্যে দিল্লির মৌসম ভবন রাজধানী ভোপাল ছাড়াও ইন্দৌর, উজ্জয়িনী, হোসাঙ্গাবাদের মতো এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে৷ জুলাই মাসের ১২ তারিখের আগে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা দেখছেন না রাজধানীর আবহাওয়া দফতরের আধিকারিকরা৷ যা মধ্যপ্রদেশ সরকারের চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন