Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

মোহনবাগান মাঠে এইভাবেই ইতিহাস গড়বে ‘আমাজন অভিযান’

টেক্কা দেবে বাহুবলীকেও?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৪:১৯

options
link
মোহনবাগান মাঠে এইভাবেই ইতিহাস গড়বে ‘আমাজন অভিযান’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট বড়। তাই পোস্টারও বড়। এতটাই যে তার জন্য গোটা একটা মোহনবাগান মাঠ প্রয়োজন। হ্যাঁ, শনিবার বেলা চারটে নাগাদ মোহনবাগান মাঠেই নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। লঞ্চ হতে চলেছে বাংলা সিনেমার সবচেয়ে বড় পোস্টার। যা কিনা টেক্কা দিতে পারে ‘বাহুবলী’র পোস্টারকেও।

[শাহিদ-রণবীরের থেকে বেশি পারিশ্রমিক! কী বললেন দীপিকা?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘চাঁদের পাহাড়’ জয় করে ‘আমাজন অভিযান’-এ বেরিয়ে পড়বে শংকর। একথা আগে থেকেই জানা ছিল। এবারে লাতিন আমেরিকার দুর্গম আমাজন অববাহিকায় লুকিয়ে থাকা রহস্যের সমাধান করবে সে। সেই আয়োজন যে কতটা গ্র্যান্ড হতে চলেছে তার আঁচ ইতিমধ্যেই টিজারে মিলে গিয়েছে।

এবার বাজেট আরও বেশি। তাই দর্শকদের প্রত্যাশাও বেশি। সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই ছবির পোস্টারে নয়া চমক এনেছে এসভিএফ। এত বড় পোস্টার তৈরি করা হয়েছে, যা অনায়াসে টেক্কা দিতে পারে ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর পোস্টারকে। ২০১৫ সালের জুন মাসে কোচিতে প্রকাশ্যে আনা হয়েছিল সেই পোস্টারটি। আয়তনে ৫০ হাজার স্কোয়্যার ফুটেরও বেশি ছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছিল সে পোস্টার। পেয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম পোস্টারের তকমা। জানা গিয়েছে, দেবের ‘আমাজন অভিযান’-এর এই পোস্টারটি তার থেকেও বড়। দু’টির মধ্যে প্রায় ৯,২০০ স্কোয়্যার ফিটের পার্থক্য রয়েছে বলে জানা গিয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে বাংলা সিনেমায় নতুন অধ্যায় শুরু হতে চলেছে ভেঙ্কটেশ ফিল্মসের একশোতম প্রযোজনার হাত ধরে।

[চোখের সামনেই সন্ত্রাস, নিউ ইয়র্কে শিউরে ওঠা অভিজ্ঞতা প্রিয়াঙ্কার]

ছবির গল্প ও চিত্রনাট্য কমলেশ্বর মুখোপাধ্যায়ের হলেও চরিত্রগুলি সবই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ উপন্যাসের। গত দেড় বছর ধরে এই ছবির চিত্রনাট্য লিখেছেন কমলেশ্বর। ‘চাঁদের পাহাড়’-এ শংকরের চরিত্রকে যে উচ্চতায় দেব নিয়ে গিয়েছিলেন, এবার তাকেও ছাপিয়ে যেতে চলেছেন সুপারস্টার। টিজার দেখে অন্তত এমনটাই মত বিশেষজ্ঞদের। দর্শকদের রায় জানা যাবে চলতি বছরের বড়দিনে। সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের সবচেয়ে দামী বাংলা সিনেমা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.