Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Malda

মদের নেশায় স্বামীর সঙ্গে ঝগড়া, রেগেমেগে স্ত্রীকে পিটিয়ে ‘খুন’ মালদহে

মহিলা খুনের প্রতিবাদে অভিযুক্তকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনি দেয় উত্তেজিত গ্রামবাসীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১৬:০২

options
link
মদের নেশায় স্বামীর সঙ্গে ঝগড়া, রেগেমেগে স্ত্রীকে পিটিয়ে ‘খুন’ মালদহে zoom

বাবুল হক, মালদহ: এক সঙ্গে বসেই মদ্যপান করছিলেন স্বামী-স্ত্রী। সেই সময় মদ্যপ স্ত্রীর সঙ্গে বচসা। তার জেরেই স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল স্বামী। এমনই অভিযোগ ঘিরে সোমবার সন্ধেয় তুমুল উত্তেজনা ছড়ায় মালদহের ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ধানতলা-চাকলা এলাকায়।

মহিলা খুনের প্রতিবাদে অভিযুক্তকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনি দেয় উত্তেজিত গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। জনরোষের কবল থেকে অভিযুক্তকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ওমানের মসজিদের কাছে বন্দুকবাজের তাণ্ডব! নিহত অন্তত ৪]

জানা যায়, মৃত গৃহবধুর নাম সীমা পাহাড়ি (১৯)। অভিযুক্ত স্বামীর নাম বাবলু পাহাড়ি। প্রায় দেড় বছর আগে বিয়ে হয় তাঁদের। নিঃসন্তান দম্পতি। মাঝেমধ্যেই সংসারে অশান্তি লেগে থাকত। এদিন বিকেল থেকেই স্বামী ও স্ত্রী বাড়িতে মদ্যপান করছিল। তার পরই এই খুনের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ওঁদের পরিবারে কোনও একটা অনুষ্ঠান চলছিল। সেই উপলক্ষে স্বামী-স্ত্রী দু’জনেই মদ্যপান করেছিলেন। কিন্তু সীমা পাহাড়ি নেশার ঘরে আবোল তাবোল কথা বলে স্বামীর সঙ্গে ঝগড়া করেছিলেন। সেই সময় হঠাৎই বাবলু পাহাড়ি ক্ষিপ্ত হয়ে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন।

[আরও পড়ুন: ‘তোলাবাজি’র প্রতিবাদ করে পুলিশের হুমকির মুখে কৌস্তভ! সোশাল মিডিয়ায় ফাঁস কথোপকথন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.