Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Mohammed Shami

ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বোলিং শুরু করলেন শামি

শামির বোলিং অনুশীলনের ভিডিও ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৪, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৪, ১৫:৩৮

options
link
ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বোলিং শুরু করলেন শামি zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছিলেন তিনি। বিশ্বকাপের অব্যবহিত পরে জানা যায় গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপে নেমেছিলেন তিনি। ব্যথা কমার ইঞ্জেকশন নিতেন মেগা ইভেন্ট চলাকালীন। সেই মহম্মদ শামি (Mohammed Shami) এবার নেটে বোলিং অনুশীলন শুরু করেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
চলতি বছরের গোড়ার দিকে অস্ত্রোপচার হয় শামির। তার পরে দীর্ঘ আট মাস বিশ্রামে ছিলেন তিনি। ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল ২০২৪ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ একাধিক সিরিজে নামেননি শামি। 

[আরও পড়ুন: কোপা ফাইনালে মারাত্মক চোট, কবে মাঠে ফিরবেন মেসি?]

অবশেষে শামি নামলেন বোলিং অনুশীলনে। যদিও পুরোদস্তুর রান আপ নিয়ে বোলিং করেননি এই পেসার। অল্প রান আপে বোলিং অনুশীলন শুরু করেছেন শামি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@mdshami.11)

২০২৩ বিশ্বকাপে সাতটি ম্যাচে ২৪টি উইকেট নেন শামি। তাঁর আগুনে পেসে ঝলসে যায় প্রতিপক্ষ। আসন্ন শ্রীলঙ্কা সফরেও শামি ফিরতে পারবেন না জাতীয় দলে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে জশপ্রীত বুমরাহ বিশ্রাম নেবেন। সেই সিরিজের আগে শামি সুস্থ হয়ে ওঠেন কিনা সেটাই দেখার। আর সুস্থ হয়ে উঠলেও আগের শামিকে কি দেখা যাবে বল হাতে? 

[আরও পড়ুন: দুই বিশ্বজয়ী অধিনায়ক একসঙ্গে, কপিলের পাশে কে এই ক্রিকেটার?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.