Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Murshidabad Accident

পড়ুয়া স্ত্রীকে স্কুলে দিতে যাওয়ার পথেই বিপত্তি! দুই বাইকের সংঘর্ষে মৃত স্বামী-সহ ৩

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৪, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৪, ১৪:৩৩

options
link
পড়ুয়া স্ত্রীকে স্কুলে দিতে যাওয়ার পথেই বিপত্তি! দুই বাইকের সংঘর্ষে মৃত স্বামী-সহ ৩ zoom
প্রতীকী ছবি

শাহাজাদ হোসেন, ফরাক্কা: স্ত্রীকে স্কুলে দিতে যাওয়াই কাল। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত স্বামী-সহ ৩ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের(Murshidabad) রঘুনাথগঞ্জের মির্জাপুরে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের জঙ্গিপুরের জঙ্গলাপাড়ার বাসিন্দা শুভ মণ্ডল। তাঁর স্ত্রী পূজা। মাস ছয়েক আগেই বিয়ে হয়েছে তাঁদের। আগামী বছর উচ্চমাধ্যমিক দেওয়ার কথা পূজার। বৃহস্পতিবার সকালে স্ত্রী পূজাকে বাইকে করে নিয়ে স্কুলের দিকে অর্থাৎ মির্জাপুরে যাচ্ছিলেন শুভ। উলটো দিক, অর্থাৎ মির্জাপুর থেকে বাইকে আসছিলেন সন্দীপ মণ্ডল। মির্জাপুরের দ্বীপচর পাড়া এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন সকলেই। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ডাম্পারে লরির ধাক্কা, চালকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার মালদহে, পুলিশের গায়ে ছাই ছিটিয়ে বিক্ষোভ]

স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে দেখেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সন্দীপের। এর পর আহত বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে শুভকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসা শুরুর পর আরও একজনের মৃত্যু হয়েছে। এখন হাসপাতালে ভর্তি ২ জন। তাঁদের চিকিৎসা চলছে।

[আরও পড়ুন: ‘যা বলেছেন ধ্রুব সত্য’, ‘সব কা সাথ’ বাতিল ইস্যুতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.