Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Uttarpara

স্টেশনে মহিলাদের গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা, উত্তরপাড়ায় গ্রেপ্তার যুবক

মারধর করার পর আরপিএফে এলে তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৪, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৪, ২১:২৪

options
link
স্টেশনে মহিলাদের গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা, উত্তরপাড়ায় গ্রেপ্তার যুবক zoom
প্রতীকী ছবি।

সুব্রত বিশ্বাস: মহিলাদের গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা যুবকের। মঙ্গলবার হিন্দমোটর স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শেষমেশ যুবককে ধরে আরপিএফের হাতে তুলে দেয় যাত্রীরা। এর পর রেল পুলিশের হাতে তাঁকে তুলে দেয় আরপিএফ।

ধৃতের নাম কিষাননন্দন দ্বিবেদী। বিহারের বাসিন্দা হলেও এখন উত্তরপাড়ায় থাকে ওই যুবক। অভিযোগ, দুপুরে হিন্দমোটর স্টেশনে মহিলাদের গা ঘেঁষে ছবি তুলে যাচ্ছিল সে। যার জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। অনেকেই সরে গেলেও শেষমেশ হিন্দমোটরবাসী এক যুবতী প্রতিবাদ করেন। সঙ্গে তাঁর মা-ও ছিলেন। তিনিও রেগে যান।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘প্রাক্তন প্রেমিক’ হইতে সাবধান! রণজয়কে কি বিঁধলেন সায়ন্তনী? পোস্টে ‘লাভ’ সোহিনীর]

এর পর যুবক সেই ছবি মুছে দেয়। যদিও ততক্ষণে জড়ো হয়ে যান অনেক যাত্রী। মারধর করার পর আরপিএফে এলে তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। বেলুড় রেল পুলিশ যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে।

[আরও পড়ুন: ক্যামেরার সামনেই উদ্দাম যৌনতা! ‘বিগ বস’-এর ‘অশ্লীল’ ভিডিওয় ক্ষিপ্ত শিব সেনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.