সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য। ১৬ তারিখ কর্কটরাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন সূর্য। সূর্য দেবতার রাশি পরিবর্তনের ফলে মিথুন, সিংহ, বৃশ্চিক, কর্কট রাশির জাতক-জাতিকারা চরম লাভবান হবেন।
মিথুন রাশি: সূর্যের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে খুশির সময় আসতে চলেছে। কাজের প্রচেষ্টা সাফল্য পাবে। চাকরির সন্ধানে থাকা জাতক-জাতিকারা চাকরি পাবেন। এমনকী বিদেশে চাকরির যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভ পাবেন। বৈবাহিক জীবন সুখের হবে।
সিংহ রাশি: সূর্য দেবতা সিংহ রাশিতে প্রবেশ করার ফলে এই রাশির জাতর-জাতিকারা কর্মক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন। বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সময় বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে গড়াল ট্রাকের চাকা, তিনদিন পর শুরু ভারত-বাংলাদেশ বাণিজ্য]
বৃশ্চিক রাশি: সূর্যের এই পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও ভালো ফল পাবেন। দীর্ঘ সময়ের পর কর্মজীবনে সাফল্য পাবেন। কাজের প্রশংসা করা হবে। অংশীদারির ব্যবসায়ে সহযোগিতা পাওয়া যাবে।
কর্কট রাশি: সূর্যের রাশি পরিবর্তনের ফলে কর্কটরাশির জাতকরা বিশেষ কৃপা পাবেন। পারিবারিক অশান্তি কেটে যাবে। কর্মজীবনেও ভালো প্রভাব পড়বে। যাঁদের নিজের ব্যবসা আছে তাঁরা বিশেষ ফল পাবেন।
[আরও পড়ুন: টলতে টলতে স্কুলে মদ্যপ প্রধানশিক্ষক! লুঙ্গি-গেঞ্জি পরেই রেজিস্টারে সই, ভিডিও ঘিরে শোরগোল]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন