Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bengal Weather Update

ধেয়ে আসছে দুর্যোগ! শনি থেকে মঙ্গল ভাসবে দক্ষিণবঙ্গ?

মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৪, ১৩:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৪, ১৩:২৭

options
link
ধেয়ে আসছে দুর্যোগ! শনি থেকে মঙ্গল ভাসবে দক্ষিণবঙ্গ? zoom

নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া চাপে আগামী কয়েক দিন বাংলায় দুর্যোগের আভাস রয়েছে। নিম্নচাপের জন্য উত্তাল হতে পারে সমুদ্র। যার ফলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যা পশ্চিমবঙ্গের উপর থেকে ঝাড়খণ্ডে যাবে। যার জেরে রাজ্যে বিশেষ করে দক্ষিণ বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় প্রচণ্ড বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বারুইপুরে গ্রেপ্তার বাইক চুরি চক্রের ২ পান্ডা, উদ্ধার ৬টি বাইক]

দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদুৎ-সহ বৃষ্টিপাত হবে। তা মঙ্গলবার পর্যন্ত চলবে বলে খবর। গাঙ্গেয় জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে।। কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবি, সোম, মঙ্গল এই তিনদিন সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকতে পারে। সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। আপাতত দুই তিনদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। উপরের পাঁচজেলায় বৃষ্টি হবে। নিচের জেলা মালদহ ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

[আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা রাঙাপানিতে, লাইনচ্যুত শিলিগুড়ি থেকে আসা মালগাড়ির দুটি বগি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.