সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের খোলনলচে বদলে দিয়েছিলেন তিনি৷ ফুটবল দুনিয়ায় তাঁর কৃতিত্ব চিরকাল সোনার জলে লেখা থাকবে৷ এবার প্রয়াত ডায়মন্ড কোচ অমল দত্তর নাম এ শহরের বুকে খোদাই করে রাখতেও উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁকে শ্রদ্ধা জানাতে এবার তাঁর নামে রাস্তা ও স্টেডিয়াম করতে মেয়রকে অনুরোধ জানালেন তিনি৷

বেশ কিছুদিন ধরেই রোগে ভুগছিলেন ডায়মন্ড কোচ৷ সতীর্থরা আশা করেছিলেন ময়দানের এই লড়াকু মানুষটি জীবনের এই লড়াইয়েও জয়ী হবেন৷ কিন্তু শেষমেশ তা আর হল না৷ রবিবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি৷ ডায়মন্ড কোচের শেষযাত্রার সব দায়িত্ব নেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ সোমবার তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷ জানান, “সরকারের তরফে আমরা গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাব অমল দত্তকে৷ ওঁর মতো একজন দক্ষ এবং ডেডিকেটেড কোচের মৃত্যু অপূরণীয় ক্ষতি৷ আমি মেয়রকে অনুরোধ করব, শহরের রাস্তা ও স্টেডিয়াম অমল দত্ত, শৈলেন মান্নার নামে করে দিতে৷”
রবীন্দ্রসদনে তাঁকে শ্রদ্ধা জানান অসংখ্য অনুরাগী৷ এরপর তাঁর মরদেহ নিয়ে যাওযা হয় মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবে৷মোহনবাগান ক্লাবে প্রয়াত কোচকে শেষ শ্রদ্ধা জানান ক্লাবের সহ সচিব সৃঞ্জয় বোস-সহ অন্যান্য ক্লাবকর্তারা৷ দুই ক্লাবেই অসংখ্য ফুটবলপ্রেমী শেষ শ্রদ্ধা জানান প্রয়াত কোচকে৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন