Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Durand Cup 2024

ডুরান্ড ফাইনালে খেলবেন শুভাশিস? আজ অনুশীলনের পরেই সিদ্ধান্ত

শুভাশিস চোট পেয়ে উঠে যাওয়ার পর তাঁর বদলে তরুণ দীপেন্দু বিশ্বাস কিছুটা হলেও নির্ভরতা দিয়েছেন মোহনবাগান কোচকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১৪:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১৪:১৪

options
link
ডুরান্ড ফাইনালে খেলবেন শুভাশিস? আজ অনুশীলনের পরেই সিদ্ধান্ত zoom

স্টাফ রিপোর্টার : ডুরান্ড (Durand Cup 2024) ফাইনালে চলে গিয়েছে দল। এখন সামনে শুধু একটি মাত্র ম্যাচ। সেই ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারাতে পারলেই ফের ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। ফাইনাল নিয়েও সতর্ক মোহনবাগান কোচ জোস মোলিনা। ডুরান্ড ফাইনালে আবার বাংলার ফুটবলপ্রেমীদের পাশে চাইছেন মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। বুধবার তিনি জানান, “মোহনবাগান ডুরান্ড ফাইনাল খেলবে। সবাইকে বলব ওদের সমর্থন করতে। আমরা দারুণ দল গড়েছি।” এসবের মধ্যে মোহনবাগান সমকর্থকদের একটাই চিন্তা– দলের অধিনায়ক শুভাশিস বসুর চোটের অবস্থা কেমন? মঙ্গলবার বেঙ্গালুরু ম্যাচে তিনি চোট পেয়ে উঠে গিয়েছিলেন। এদিন শুভাশিসকে পুরোপুরি বিশ্রাম দিয়েছিলেন কোচ। বৃহস্পতিবার দল ফের অনুশীলনে নামবে। তখনই বোঝা যাবে শুভাশিস পরের ম্যাচে খেলতে পারবেন কিনা।
অন্যদিকে, চোট পাওয়া জেমি ম্যাকলারেনও ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তাঁকে ঝুঁকি নিয়ে ডুরান্ডে খেলাতে চায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। আশা করা যাচ্ছে, আইএসএলের প্রথম ম্যাচ থেকেই ম্যাকলারেনকে পাওয়া যাবে। এক স্যোশাল মিডিয়া পোস্টে সেই বার্তাই দিয়েছেন মোহনবাগানের এই অজি তারকা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও পাওয়া যায়নি ম্যাকলারেনকে। স্বভাবতই তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে আছেন সবুজ-মেরুন সমর্থকরা। তবে, রক্ষণ নিয়ে কিছুটা চিন্তায় মোলিনা। ফাইনালের আগে রক্ষণের ভুল-ত্রুটি সারিয়ে ফেলতে চান তিনি। যদিও শুভাশিস চোট পেয়ে উঠে যাওয়ার পর তাঁর বদলে তরুণ দীপেন্দু বিশ্বাস কিছুটা হলেও নির্ভরতা দিয়েছেন মোহনবাগান কোচকে।

[আরও পড়ুন: শামিকে রেখেই রনজির প্রাথমিক দল বাংলার, প্রত্যাবর্তন ঋদ্ধিরও]

সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্তভাবে ফিরে এসেছেন জেসন কামিংসরা। তার উপর দুরন্ত ছন্দে রয়েছেন গোলকিপার বিশাল কাইথ। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুই ম্যাচেই টাইব্রেকারে দলকে জেতাতে বিশেষ ভূমিকা নিয়েছেন এই গোলকিপার। ফাইনালের আগে তাই মোহনবাগানকে (Mohun Bagan) নিয়ে স্বপ্ন দেখছে সবুজ-মেরুন সমর্থকরা। গতবার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড জিতেছিল মোহনবাগান। এবারও নর্থ ইস্টের বিরুদ্ধে ফাইনাল জেতা নিয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। দেখা যাক, কী হয়?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘খেলার দুনিয়ায় উন্নতি করতে সদা সচেষ্ট সরকার’, জাতীয় ক্রীড়া দিবসে খেলোয়াড়দের বার্তা মোদির]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.