Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ukraine-Russia Conflict

শান্তি সম্ভাবনা রসাতলে, ইউক্রেনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, মৃত কমপক্ষে ৪১

রুশ হামলার কথা জানিয়েছেন খোদ জেলেনস্কি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ১৮:০১

options
link
শান্তি সম্ভাবনা রসাতলে, ইউক্রেনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, মৃত কমপক্ষে ৪১ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির সম্ভাবনা রসাতলে। জোড়া ব্যালেস্টিক মিশাইল হামলা চালাল রুশ সেনা। এর ফলে ইউক্রেনের পোল্টাভায় মৃত্যু হয়েছে ৪১ জনের। রুশ হামলার কথা জানিয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের মাটিতে রুশ হামলা কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি সোশাল মিডিয়ায় লেখেন, “পোল্টাভায় রুশ হামলার প্রাথমিক রিপোর্ট পেয়েছি আমি। থবর অনুযায়ী দুটি ব্যালিস্টিক মিশাইল আছড়ে পড়েছে সেখানে। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পার্শ্ববর্তী একটি হাসপাতালকে নিশানা করা হয়েছিল। একটি টেলিকমিউনিকেশন ইনস্টিটিউটকে ধ্বংস করা হয়েছে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: দূষিত জল খেয়ে নয়ডায় অসুস্থ শতাধিক! হাসপাতালে আশঙ্কাজনক শিশুরাও]

জেলেনস্কি আরও জানিয়েছেন, ধ্বংস্তূপের নিচে অনেকে আটকে আছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ৪১ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৮০ জন। উদ্ধারকাজ শুরু করেছে জেলেনস্কির প্রশাসন। ইতিমধ্যে অনেককেই উদ্ধার করা হয়েছে বলে খবর। সোশাল মিডিয়ার বার্তায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

 

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.