Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bankura

ফোন নম্বর দিতে রাজি না হওয়ার জের, হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার ছাত্রী!

অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন স্থানীয়রা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১৬:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১৬:২৭

options
link
ফোন নম্বর দিতে রাজি না হওয়ার জের, হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার ছাত্রী! zoom
প্রতীকী ছবি।

টিটুন মল্লিক, বাঁকুড়া: আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। এই পরিস্থিতিতে হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার বাঁকুড়ার এক ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই সোমবার বিকালে এলাকারই এক বধূর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন বাঁকুড়ার বেলিয়াতোড়ের ওই ছাত্রী। ফেরার সময় ঘটে বিপত্তি। অভিযোগ, রাস্তা ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে আচমকা তিন যুবক তাঁদের কাছে যায়। বাইক থামিয়ে তাঁরা নাকি কলেজছাত্রীর কাছে ফোন নম্বর জানতে চায়। তিনি নম্বর দিতে না চাওয়ায় ওই তিন যুবক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই নির্যাতিতা ও তাঁর সঙ্গে থাকা বধূ আর্তনাদ করেন। তাতেই গ্রামবাসীরা জমায়েত করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, পালটা রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের]

গ্রামবাসীর ছুটে যেতেই কোনওরকমে বাইক ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। গ্রামবাসীরা বাইকটি উদ্ধার করে গ্রামে নিয়ে যায়। রাতের দিকে ২ অভিযুক্ত বাইক ফেরত আনতে গেলে নতুন করে অশান্তি শুরু হয়। গ্রামবাসীরা তাঁদের আটকে রাখে বলে অভিযোগ।খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ যায় ঘটনাস্থলে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের বাসিন্দারা।

[আরও পড়ুন: রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি! গ্রেপ্তার অভিযুক্ত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.