Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
GST on health insurance

৫৫তম বৈঠকেও মিলল না সুরাহা, ঝুলেই রইল স্বাস্থ্যবিমায় জিএসটির বোঝা

দেশের বাকি রাজ্যের অর্থমন্ত্রীরাও স্বাস্থ্যবিমার জিএসটি কম করার পক্ষেই বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১৩:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১৩:৪৫

options
link
৫৫তম বৈঠকেও মিলল না সুরাহা, ঝুলেই রইল স্বাস্থ্যবিমায় জিএসটির বোঝা zoom

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: বিমায় জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত নভেম্বর মাস পর্যন্ত ঝুলেই রইল। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেশের বাকি রাজ্যের অর্থমন্ত্রীরাও স্বাস্থ্যবিমার জিএসটি কম করার পক্ষেই। কিন্তু ৫৫তম জিএসটি কাউন্সিলের বৈঠকেও তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।  

[আরও পড়ুন: ‘রেসপিরেটরি সাপোর্টে’ সংকটজনক সীতারাম ইয়েচুরি, সোশাল মিডিয়ায় বিবৃতি দলের]

বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে বহুদিন থেকেই সরব তৃণমূল কংগ্রেস। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি জানিয়ে চিঠিও লিখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। বিষয়টি নিয়ে সংসদের অধিবেশনেও সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। সেই মতোই এদিনের বৈঠকে সরব হন চন্দ্রিমা। বৈঠকের পরে তিনি জানিয়েছেন, “আমরা জীবন ও স্বাস্থ্য উভয় বিমা থেকেই জিএসটি পুরোপুরি প্রত্যাহারের পক্ষে। নীতি আয়োগের রিপোর্টেই বলা হয়েছে, দেশের ৩০ শতাংশ মানুষ স্বাস্থ্যবিমার বাইরে রয়েছে। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে দেশের সমস্ত মানুষ স্বাস্থ্য বিমার আওতায় আসে। স্বাস্থ্য বিমায় যে জিএসটি কমাতে হবে সেই বিষয়ে সকলেই সহমত হয়েছেন।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য বিমায় বর্তমানে যে ১৮ শতাংশ জিএসটি রয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এদিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সোমবারের বৈঠকে ক্যানসারের ওষুধের ওপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

[আরও পড়ুন: মহারাষ্ট্রের BJP সভাপতির ছেলের অডির তাণ্ডব নাগপুরে, একাধিক গাড়িতে ধাক্কা, পলাতক!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.