Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Indian Air Force

দেশের নতুন বায়ুসেনা প্রধান এপি সিং, চেনেন এই অভিজ্ঞ ফাইটার পাইলটকে?

৩০ সেপ্টেম্বর থেকে এপি সিং বায়ুসেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:৫৪

options
link
দেশের নতুন বায়ুসেনা প্রধান এপি সিং, চেনেন এই অভিজ্ঞ ফাইটার পাইলটকে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল এপি সিং। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে বায়ু সেনার ভাইস চিফ পদে রয়েছেন অভিজ্ঞ এই ফাইটার পাইলট। তাঁর দক্ষ নেতৃত্বে এবার আরও শক্তশালী হবে বায়ুসেনা। 

বর্তমানে বায়ুসেনাকে নেতৃত্ব দিচ্ছেন মার্শাল বিবেকরাম চৌধুরী। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করবেন। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন এপি সিং। বর্ণময় কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন নানা প্রজেক্টে। ১৯৮৪ সালে ফাইটার পাইলট হিসাবে বায়ুসেনায় যোগ দেন এপি সিং। সেন্ট্রাল এয়ার কমান্ডের (সিএসি) কমান্ড পদ গ্রহণ করার আগে, তিনি ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন এই ছাত্র মিগ-২৭ স্কোয়াড্রনের ফ্লাইট কমান্ডারও ছিলেন। এছাড়াও বায়ু সেনার নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত জুন মাসেই নতুন সেনাপ্রধান পেয়েছে দেশ। মনোজ পাণ্ডের অবসরের পর ‘চিফ অফ আর্মি স্টাফ’ পদে নিযুক্ত হন লেফটেনান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশের ৩০ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন অভিজ্ঞ এই অফিসার। গত ১৫ ফেব্রুয়ারি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্ব নিয়েছিলেন জেনারেল তিনি। মাত্র ৪ মাসের মধ্যেই পদন্নতি হয় তাঁর। লাদাখ, অরুণাচলে লালফৌজের আগ্রাসন রুখতে সেনাবাহিনীতে চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই অফিসারের উপরই ভরসা রাখে কেন্দ্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.