Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Calcutta High Court

এবার কলকাতা হাই কোর্টেই তরুণী আইনজীবীকে যৌন হেনস্তা! আটক আদালত কর্মী

অভিযোগ, এর আগেও ওই আইনজীবীকে হেনস্তা করেছে অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ২১:২৪

options
link
এবার কলকাতা হাই কোর্টেই তরুণী আইনজীবীকে যৌন হেনস্তা! আটক আদালত কর্মী zoom
ফাইল ছবি

গোবিন্দ রায়: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। প্রতিবাদের আঁচ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। এখনও শহরের নানা প্রান্তে প্রতিবাদে আট থেকে আশি। এই ঘটনার প্রতিবাদ হয়েছে কলকাতা হাই কোর্টেও। নির্যাতিতার হয়ে লড়াই করছেন আইনজীবীরা। এবার সেই হাই কোর্টেই যৌন হেনস্তার শিকার এক তরুণী আইনজীবী! অভিযুক্ত আদালতেরই এক চতুর্থ শ্রেণির কর্মী। ইতিমধ্যে তাকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, এটাই প্রথমবার নয়। এর আগেও ওই আইনজীবীকে হেনস্তা করেছে গৌতম নামে ওই কর্মী। আজ সোমবার হাই কোর্টের সি ব্লিল্ডিংয়ে লিফটে একাই ছিলেন নির্যাতিতা। সেই সুযোগে লিফটের ভিতরে তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত গৌতম। সঙ্গে সঙ্গে চিৎকার করেন ওই তরুণী। ছুটে আসেন অন্যান্য আইনজীবীরা। ধরে ফেলেন অভিযুক্তকে। মারধর করার পর তাকে তুলে দেওয়া হয় হাই কোর্ট পুলিশের হাতে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর পর হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। ইতিমধ্যে তাকে আটক করেছে পুলিশ। হেয়ারস্ট্রিট থানার পাশাপাশি অভিযোগ দায়ের করা হয় হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছেও। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করছে হাই কোর্ট।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.