Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bihar

ভাগলপুরে বন্দুক কারখানার হদিশ, কলকাতা ও বিহার এসটিএফের তল্লাশির পর আটক ৫

বিপুল পরিমাণে কাঁচামাল ও ১৫টি অর্ধসমাপ্ত ৭.৬৫ এমএম পিস্তলের বিভিন্ন অংশ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১৩:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১৩:১৪

options
link
ভাগলপুরে বন্দুক কারখানার হদিশ, কলকাতা ও বিহার এসটিএফের তল্লাশির পর আটক ৫ zoom
প্রতীকী ছবি।

অর্ণব আইচ: বিপুল অস্ত্রভাণ্ডার ও কারখানার হদিশ মিলল বিহারের ভাগলপুরে। কলকাতা ও বিহারের স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল বিহারের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে। তল্লাশিতে ১৫টি অর্ধেক তৈরি বন্দুক ও বহু পরিমাণে কাঁচামাল উদ্ধার হয়েছে। এছাড়াও কারখানার যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় জমির মালিক বিহারের বাসিন্দা শিবনন্দন মণ্ডলকে আটক করা হয়েছে।

Kolkata and bihar STF successfully unearthed one active mini gun factory in Bihar

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ওই এলাকায় হানা দেয় কলকাতা পুলিশ, বিহারের এসটিএফ এবং আমডান্ডা থানার পুলিশ। অভিযানে চাঁদিপুর গ্রামে সক্রিয় ছোট বন্দুক তৈরির কারখানার হদিশ পান আধিকারিকরা। রাজেশ মণ্ডল, অনুপকুমার ঠাকুর, সনুকুমার সিং, রজিতকুমার যাদব নামের বন্দুক তৈরিতে দক্ষ কারখানার চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনুপ ও রাজেশ মালিক ও সহ-মালিক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল থেকে, ১৫টি অর্ধসমাপ্ত ৭.৬৫ এমএম পিস্তলের বিভিন্ন অংশ যেমন পিস্তল স্লাইডার, পিস্তল গ্রিপ এবং পিস্তল ব্যারেল ও একটি লেদ মেশিন, মিলিং মেশিন, একটি ড্রিলিং মেশিন-সহ আরও অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল এবং সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Kolkata and bihar STF successfully unearthed one active mini gun factory in Bihar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.