Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা, লিলুয়ায় মৃত হেলমেটহীন ৩ বাইক আরোহী

পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৪, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৪, ১৩:২৯

options
link
মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা, লিলুয়ায় মৃত হেলমেটহীন ৩ বাইক আরোহী zoom
লিলুয়ায় মৃত হেলমেটহীন ৩ বাইক আরোহী। নিজস্ব চিত্র।

অরিজিৎ গুপ্ত, হাওড়া: মাঝরাতে লিলুয়ায় ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল তিনজনের। মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার নিশ্চিন্দাপুর থানা এলাকার ২ নম্বর জাতীয় সড়কে সিসি আর ব্রিজের উপর। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কারও মাথায় হেলমেট ছিল না বলে খবর।

পুলিশ সূত্রে জানা দিয়েছে, মৃতদের নাম সুজয় মজুমদার, রিংকি মজুমদার এবং সৌরভচন্দ্র দাস। এরা সকলেই লিলুয়া ও আনন্দনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সকলেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সুজয় ও রিংকি স্বামী-স্ত্রী। সৌরভ তাঁদের বন্ধু। জানা গিয়েছে, ভোররাতে তিনজনই বাইকে চেপে বালি থেকে ডানকুনির দিকে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ঘাতক গাড়িটির খোঁজ মেলেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সামনের কোনও গাড়িতে ধাক্কা মারে। কারও মাথায় হেলমেট ছিল না বলেই মনে করা হচ্ছে। তার জেরেই ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নিশ্চিন্দা থানা এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ তাঁদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠালে তিনজনকেই মৃত বলে ঘোষণা করে।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.