Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Madhya Pradesh

সুন্দর সন্তান চাই, ‘হ্যান্ডসাম’ দেওরকে নিয়ে পালালেন গৃহবধূ!

পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের স্বামীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৪, ১২:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৪, ১২:৪৬

options
link
সুন্দর সন্তান চাই, ‘হ্যান্ডসাম’ দেওরকে নিয়ে পালালেন গৃহবধূ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর থেকে ছোট দেওরকে দেখতে অনেক বেশি সুন্দর। দেওরের সঙ্গে সংসার করলে সুদর্শন সন্তানের জন্ম দিতে পারবেন। এই স্বপ্ন সত্যি করতে বিয়ের দশ বছর পর দেওরকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে পালালেন এক মহিলা। এমনই অভিযোগ স্বামীর। চাঞ্চল‌্যকর এই ঘটনাটি ঘটেছে মধ‌্যপ্রদেশের ছত্তরপুর জেলায়।

থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই মহিলার স্বামী জানান, বিয়ের পর থেকেই তঁার ভাইয়ের প্রেমে পড়েছিলেন স্ত্রী। বহু চেষ্টা করেও স্ত্রীর মন জিততে পারেননি তিনি। দাম্পত‌্য জীবন আরও এক ধাপ এগোলেও সন্তানধারণে রাজি হননি স্ত্রী। বিয়ের পর এভাবেই কেটে গিয়েছে দশটা বছর। পালানোর আগেও নাকি একাধিকবার ওই মহিলা তঁার স্বামীকে জানান, সুন্দর দেখতে সন্তান চাওয়ার কারণেই দেওরকে তিনি বিয়ে করতে চান।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগে তঁার স্বামী আরও জানান, পালানোর আগে তঁার স্ত্রী তঁার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোককে হুমকি দিয়ে নাকি বলেছিলেন, ওঁকে আটকানো হলে ওঁর মৃত্যুর জন‌্য পরিবারই দায়ী হবে। এর পরই তিনি পালিয়ে যান তাঁর দেওরের সঙ্গে। এমনই অভিযোগে চাঞ্চল্য মধ্যপ্রদেশের ছত্তরপুরে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.