Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Kudghat

দশমীর রাতে অটোচালকদের উপর হামলা! প্রতিবাদে কুঁদঘাটে বন্ধ অটো, ভোগান্তিতে আমজনতা

অটোচালকরা সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। তার পরই চালু হবে পরিষেবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ১৬:৫৮

options
link
দশমীর রাতে অটোচালকদের উপর হামলা! প্রতিবাদে কুঁদঘাটে বন্ধ অটো, ভোগান্তিতে আমজনতা zoom
প্রতীকী ছবি

নিরুফা খাতুন: দশমীর রাতে অটোচালকদের উপর হামলার প্রতিবাদ। কুঁদঘাটে বন্ধ অটো পরিষেবা। একাদশীর সকাল থেকে প্রবল ভোগান্তির শিকার আমজনতা। এদিকে অটোচালকরা নিজেদের অবস্থানে অনড়। তাঁদের সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

বিষয়টা ঠিক কী? ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, দশমীর রাতে ১১৬ নম্বর ওয়ার্ডের কুঁদঘাটে অটোচালকদের উপর চড়াও হন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়ায় এলাকায়। এই ঘটনার প্রতিবাদেই রবিবার সকাল থেকে অটো চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন চালকরা। এদিন সকাল থেকে কুঁদঘাট থেকে চলছে না অটো। ফলে পথে বেরিয়ে প্রবল ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। অতিরিক্ত অর্থ খরচ কোনও অন্য পথে পৌঁছতে হচ্ছে গন্তব্যে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন সকালে অটো স্ট্যান্ডে যান স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত সাহা। তিনি কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু অটোচালকদের সাফ কথা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। অন্যথায় পরিষেবা স্বাভাবিক হবে না। জানা গিয়েছে, এ বিষয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়াও মেলেনি। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.